Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

রপ্তানিমুখী দেশীয় পোশাকপণ্যে বিকল্প নগদ সহায়তা ৫ শতাংশ, ইতিবাচক বলছে বিটিএমএ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২০:৪১
রপ্তানিমুখী দেশীয় পোশাকপণ্যে বিকল্প নগদ সহায়তা ৫ শতাংশ, ইতিবাচক বলছে বিটিএমএ

বিটিএমএ লোগো

রপ্তানিমুখী দেশীয় পোশাকপণ্যের ক্ষেত্রে কাস্টমস বন্ড ও ডিউটি ড্র-ব্যাক (আমদানির সময় প্রতিষ্ঠান প্রথমে শুল্ক ও কর পরিশোধ করে) সুবিধার পরিবর্তে বিকল্প নগদ সহায়তার হার ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে, যা চলতি বছরের ১ জুলাই থেকে কাযর্কর হবে। এটি সরকারের ইতিবাচক সিদ্ধান্ত বলে জানায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিটিএমএ জানায়, দীর্ঘদিন ধরে এ প্রণোদনা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল বিটিএমএ। এই সহায়তা দেশীয়ভাবে উৎপাদিত সুতা ও সেই সুতা দিয়ে তৈরি কাপড়ের ব্যবহার বাড়াবে, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি করবে, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গত ৯ জুলাই ইস্যু করা সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার পরিবর্তে দেওয়া বিকল্প নগদ সহায়তার হার ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করেছে সরকার। এতে বলা হয়েছে, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর জারি করা সিদ্ধান্ত আংশিক সংশোধন করে নতুন হার নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, কাস্টমস বন্ডের আওতায় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রাংশ বা প্যাকেজিং উপকরণ আমদানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর পরিশোধ না করেই আমদানি করতে পারে। শর্ত হলো, এসব কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি করতে হয়। একইভাবে ডিউটি ড্র-ব্যাক ব্যবস্থায় আমদানির সময় প্রতিষ্ঠান প্রথমে শুল্ক ও কর পরিশোধ করে। পরে সেই কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানি করলে নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিশোধিত শুল্কের পুরো বা আংশিক অর্থ সরকার ফেরত দেয়।

বিটিএমএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে