Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু আদানির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৬:৩৪
শেয়ার করুন:
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু আদানির

সংগৃহীত ছবি

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) চালু করেছে ভারতের আদানি গ্রিন এনার্জি লিমিটেড। যার সক্ষমতা ৩৩৭০ মেগাওয়াট-আওয়ার। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত আদানির পিআর এজেন্সি ফাইভ ডাব্লিউ কমিউনিকেশনস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চীনের বাইরে বিশ্বের বৃহত্তম একক-অবস্থানের ব্যাটারি স্টোরেজ স্থাপনা এটি। আর বিশ্ব জুড়ে দ্রুততম সময়ে বাস্তবায়িত প্রকল্পগুলোর অন্যতম। আদানি বলছে, জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসা এবং পরিবেশের কথা বিবেচনা করে বিশ্ব জুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ দিনের পাশাপাশি রাতেও ব্যবহারের জন্য ব্যাটারি ব্যাংক স্থাপনের গুরুত্ব বাড়ছে।

এরই ধারবাহিকতায় ভারতের গুজরাটের খাভডায় আগেই ২০০০ মেগাওয়াট-আওয়ার বিইএসএস চালু করেছিল আদানি গ্রিন এনার্জি লিমিটেড। সম্প্রতি সেখানে আরও ১৩৭০ মেগাওয়াট-আওয়ার সিস্টেম স্থাপন করার কারণে মোট সক্ষমতা দাঁড়িয়েছে ৩৩৭০ মেগাওয়াট-আওয়ারে। মাত্র ১০ মাসের মধ্যে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি, যা বৈশ্বিক স্তরে ব্যাটারি স্টোরেজ স্থাপনার ক্ষেত্রে একটি রেকর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রকল্প চালুর মাধ্যমে বিদ্যুৎ গ্রিডের নির্ভরযোগ্যতা বৃদ্ধি, অধিক চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানিকে চব্বিশ ঘণ্টা ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে মাইলফলক অর্জিত হয়েছে। এটি ব্যাটারি স্টোরেজ গ্রিডকে স্থিতিশীল রাখতে এবং নিরবচ্ছিন্ন সবুজ বিদ্যুৎ সরবরাহে সহায়তা করবে।

বিইএসএস সিস্টেমকে ২০২৭ অর্থ বছরে অন্তত ১০ হাজার মেগাওয়াট-আওয়ার এবং পরবর্তী পাঁচ বছরে তা ৫০ হাজার মেগাওয়াট-আওয়ার সক্ষমতায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদানি।


আদানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য