Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বাজেট

অ্যাটর্নি জেনারেল

৩০ পার্সেন্ট লোপাট হলে বড় বাজেটেও লাভ নেই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২০:৪৮
৩০ পার্সেন্ট লোপাট হলে বড় বাজেটেও লাভ নেই

সংগৃহীত ছবি

যদি ২০ বা ৩০ পার্সেন্ট লোপাট হয়ে যায় তাহলে বড় বাজেট দিয়ে কোনো লাভ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘আজ যে বাজেট হচ্ছে সে বাজেটে প্রত্যাশা হচ্ছে অপ্রয়োজনীয়, অপ্রতুল ও অযাচিত খরচ বাদ দিয়ে ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতিকে উপেক্ষা করে রাষ্ট্রের প্রত্যেকটি অর্থ, জনগণের ট্যাক্সের প্রত্যেকটি পয়সার যেন সদ্ব্যবহার করা হয়। যদি কোনো কারণে ২০ পার্সেন্ট বা ৩০ পার্সেন্ট লোপাট হয়ে যায় তাহলে আপনি যত বড় বাজেটই করেন তাতে কোনো লাভ নেই।’

তিনি রাষ্ট্রের প্রতিটি ডিপার্টিমেন্টকে সততার সঙ্গে প্রয়োজনীয় বরাদ্দ ব্যবহারের আহ্বান জানান।

প্রয়োজন নেই বলে বিদায়ী অর্থবছরে নিজ অফিসের আসববাপত্রের জন্য বরাদ্দের মধ্য থেকে ১৯ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অতীতের অনিয়মের সমালোচনা করে রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘আমি চাই না দেশের টাকা অতীতের মতো নানা উপায়ে নয়-ছয় হোক। বাংলাদেশের মানুষও প্রত্যাশা করে না যে রাষ্ট্রের একটি কানাকড়িও কেউ আত্মসাৎ করবে। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে তা প্রতিরোধে কাজ করতে চাই। আমি আমার অফিসে অন্তত এটি নিশ্চিত করতে চাই।’

অ্যাটর্নি জেনারেলবাজেট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise