অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি ও হুমকি
প্রদর্শনের অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শোকজ করা চারজন হলেন মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ
মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।
রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় এ নোটিশ জারি করেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের
প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
নোটিশে বলা হয়, রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে
কর্মরত থাকাকালে বিচারপ্রার্থী ও...