ফের বাড়ল স্বর্ণের দাম

ছবি: রয়টার্স
একদফা কমার পর দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। বুধবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৪ টাকা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবী স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বেড়েছে। এমতাবস্থায় জরুরি সভায় স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩২৭ টাকা।
২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৪৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৫৬ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৯৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৩৪ টাকা।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত কার্যকর থাকবে এই দাম।



