বেসিক ব্যাংকের এমডির যোগদান
অর্থনৈতিক ডেস্ক

নূরুল হুদা
রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. নূরুল হুদা। সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী তিন বছরের জন্য গত সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ডিএমডি ছিলেন।



