Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

প্রজ্ঞাপন

বেসিক ব্যাংকের এমডির যোগদান
বেসিক ব্যাংকের এমডির যোগদান
রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. নূরুল হুদা। সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী তিন বছরের জন্য গত সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ডিএমডি ছিলেন।  
ব্যাংক•প্রায় ১ ঘণ্টা আগে
২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন; ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন; ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। আজ বৃহস্পতিবার ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভায় আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দূর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। আরও পড়ুন...
জাতীয়•১১ দিন আগে
বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ইস্যুর শর্ত শিথিল
বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ইস্যুর শর্ত শিথিল
উৎপাদন ও সেবা খাতের দেশীয় কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার (প্রেফারেন্স শেয়ার) ইস্যু করতে পারবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু, রূপান্তর ও নগদায়ন এবং শেয়ারের বিপরীতে লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ বিদেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ করে অগ্রাধিকার শেয়ার ইস্যু করলে লভ্যাংশ ও নগদায়নের অর্থ ফেরত পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না। তবে শেয়ার কেনার অর্থ অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশি মুদ্রায় বাংল...
ব্যাংক•১৩ দিন আগে
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল
দেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন, কেনাবেচা, বিনিময় ও স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার সুযোগও নেই। বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন এবং গ্রাহকের হিসাবের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধে নজরদারি জোরদার করতে বলা হয়েছে, যা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি...
অর্থনীতি•১৮ দিন আগে
৬ সিটি প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ রিট আবেদন খারিজ
৬ সিটি প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ রিট আবেদন খারিজ
ঢাকার দুই সিটি করপোরেশনসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসকেরা মেয়...
আদালত•১৮ দিন আগে
এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব ভারমুক্ত
এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব ভারমুক্ত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন আহসান হাবিব। এতদিন তিনি এ দুই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে পদোন্নতির পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, আহসান হাবিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান প্রেষণে নিয়োগ দেওয়া হলো। তবে অবসর গ্রহণের আগে...
অর্থনীতি•২১ দিন আগে
সচিব পর্যায়ে বড় রদবদল
সচিব পর্যায়ে বড় রদবদল
ছয় মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়াও দুজন সচিবকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দপ্তর প্রধান পদে পদায়ন করা হয়েছে। ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন দুই অতিরিক্ত সচিব। পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন আরও একজন অতিরিক্ত সচিব। ওএসডি করা হয়েছে একজন সচিবকে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) পদে বদলি করা হয়েছে। তার স্থলে ভূমি রেকর...
জাতীয়•২৯ দিন আগে
বিকেবির নতুন ডিএমডি আবু সাঈদ মো. রওশানুল হক
বিকেবির নতুন ডিএমডি আবু সাঈদ মো. রওশানুল হক
পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগ দিয়েছেন আবু সাঈদ মো. রওশানুল হক। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এ পদে নিযুক্ত হন। এর আগে তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে প্রশাসন, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগ এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংক•প্রায় ১ মাস আগে
বৈদেশিক ঋণের অর্থ সংরক্ষণে খোলা যাবে এফসি হিসাব
বৈদেশিক ঋণের অর্থ সংরক্ষণে খোলা যাবে এফসি হিসাব
বৈদেশিক অনুমোদিত মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণের অর্থ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের জন্য উপযুক্ত বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নামে ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলা ও পরিচালনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক অর্থায়নের আওতায় আন্তঃসীমান্ত পরিশোধের কার্যক্রম সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ী, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে ইনভেস...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
পোশাকের কাঁচামালে শর্ত শিথিল
পোশাকের কাঁচামালে শর্ত শিথিল
পোশাকশিল্পে উচ্চমূল্যের ও বিশেষায়িত পণ্য উৎপাদন বাড়াতে কৃত্রিম তন্তুর তৈরি বিশেষ ধরনের কাপড় আমদানির সুযোগ বাড়িয়েছে সরকার। একই সঙ্গে শিল্পের মূলধনি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি, বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্যের কাঁচামাল এবং বন্ডেড শিল্পপ্রতিষ্ঠানের লবণ আমদানির ক্ষেত্রে বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে। এতে রপ্তানিমুখী পোশাক ও টেক্সটাইল শিল্পের আমদানি প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাণি...
বাণিজ্য•প্রায় ২ মাস আগে
নবম পে-স্কেলে কী কী নতুন
নবম পে-স্কেলে কী কী নতুন
সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল কাঠামোয় এসেছে বড় পরিবর্তন ও সুখবর। এতে চিকিৎসা, টিফিন, যাতায়াত এবং বিশেষ অঞ্চলের ভাতাসহ নানা আর্থিক সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এর সঙ্গে প্রথমবারের মতো যোগ হয়েছে মোবাইল ফোন ভাতা ও প্রতিবন্ধী সন্তানদের জন্য বিশেষ ভাতা। আর কেউ পদোন্নতি না পেলেও একই গ্রেডে আট বছর থাকলে, সেই ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন। এক্ষেত্রে অবশ্যই সার্ভিস রেকর্ড সন্তোষজনক হতে হবে। বর্তমানে ১০ বছর হওয়ার পর এ সুবিধা ভোগ করেন সংশ্লিষ্টরা।...
জাতীয়•প্রায় ২ মাস আগে
পুলিশের ঊর্ধ্বতন ১১ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ১১ পদে রদবদল
পুলিশের বিশেষ শাখা (এসবি) ও ট্যুরিস্ট পুলিশে নতুন প্রধান নিয়োগসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ পদে রদবদল করেছে সরকার। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ছয়জন অতিরিক্ত আইজিপি ও পাঁচজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা আলাদা দুই প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য। এক প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বদলি করা হয়েছে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সারদার প্রিন্...
জাতীয়•২ মাস আগে
বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার কর নয়
বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার কর নয়
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে কোনো টার্নওভার কর দিতে হবে না। এমন প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ ছাড়া ২ থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির ওপর টার্নওভার কর দশমিক ৫ শতাংশ। এর মানে, যত টাকা বার্ষিক লেনদেন হবে, এর ওপর দশমিক ৫ শতাংশ বা আধা শতাংশ কর দিতে হবে। আর ৪ কোটি টাকার বেশি টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে ১ শতাংশ ন্যূনতম কর দিতে হবে। এই টার্নওভার...
অর্থনীতি•৩ মাস আগে
জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে প্রজ্ঞাপনের নির্দেশ
জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে প্রজ্ঞাপনের নির্দেশ
জাতীয় পতাকার অনিয়মতান্ত্রিক ও বেআইনি ব্যবহার বন্ধে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে মন্ত্রিপরিষদ সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সরকারি ও স্বায়ত্তশাসিত কোন কোন প্রতিষ্ঠানে আইনবহির্ভূতভাবে পতাকা প্রদর্শন করা হচ্ছে, তা নির্ণয়ে গঠন করতে বলা হয়েছে তিন সদস্যের কমিটি। এতে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা, একজন বিচারিক কর্মকর্তা ও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে রাখতে বলা হয়েছে। এই কমিটি গঠনের পর ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এক আইনজীবীর করা...
আদালত•৩ মাস আগে
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার পরিপ্রেক্ষিতে এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা ক...
জাতীয়•৩ মাস আগে
কোস্ট গার্ডের নতুন ডিজি রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
কোস্ট গার্ডের নতুন ডিজি রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান। বাহিনীটির বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হককে ফিরিয়ে নেওয়া হয়েছে নৌবাহিনীতে। সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত হয়েছে তার চাকরি। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।  
জাতীয়•৩ মাস আগে
ইকোপার্কের স্বীকৃতি পেল সন্তোষপুর
ইকোপার্কের স্বীকৃতি পেল সন্তোষপুর
দীর্ঘদিন ধরে প্রকৃতিপ্রেমী, স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সচেতন মানুষের প্রত্যাশা ছিল— মধুপুর বনাঞ্চলঘেঁষা ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুরে গড়ে উঠুক একটি পরিকল্পিত ইকোপার্ক। সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিয়েছে। সম্প্রতি উপজেলার নাওগাঁও ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলের ৫৬৫ দশমিক ৪৫ একর ভূমিকে ‘সন্তোষপুর ইকোপার্ক’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ ঘোষণায় বন সংরক্ষণ ও পরিবেশবান্ধব পর্যটনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করেন স্থানীয়রা। গত...
সারা দেশ•৩ মাস আগে
ভাগ্য খুলছে আড়াই শতাধিক কর্মকর্তার
ভাগ্য খুলছে আড়াই শতাধিক কর্মকর্তার
প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দিতে যাচ্ছে সরকার। এজন্য পদোন্নতিপ্রত্যাশী অন্তত ৪৫০ কর্মকর্তার তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করেছে পদোন্নতির সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। বেশ কয়েকটি সভা করে এরই মধ্যে সুপারিশপ্রাপ্তদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ (বৃহস্পতিবার) রাতে অথবা আগামী সপ্তাহের প্রথমদিকেই প্রজ্ঞাপন জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। এক্ষেত্রে আড়াইশর বেশি কর্মকর্তার ভাগ্য খুলতে পারে বলে আভাস পাওয়া গেছে। অবশ্য বিষয়টি নি...
জাতীয়•৩ মাস আগে
সাতক্ষীরা ও বাগেরহাটে পাঁচ চিকিৎসক সাময়িক বরখাস্ত
সাতক্ষীরা ও বাগেরহাটে পাঁচ চিকিৎসক সাময়িক বরখাস্ত
অনিয়ম ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরা ও বাগেরহাটের পাঁচ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই ধরনের অনিয়মের অভিযোগে বাগেরহাটের ডা. কামাল মুফতিসহ মোট পাঁচ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও পড়ুন হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক বরখাস্ত ২৭ জুলাই ২০২৬...
স্বাস্থ্য•৪ মাস আগে
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি
আগামী আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে সারা দেশের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।আজ রবিবার বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সদস্যসচিব আশিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, আগামী আগস্ট মাসের মধ্যে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে প্রথমে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা ফলপ্রসূ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্...
জাতীয়•৪ মাস আগে