Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

চাকরির বাজারে বড় ফাঁক

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৩:০৯
চাকরির বাজারে বড় ফাঁক

প্রতি বছর দেশের শ্রমবাজারে প্রায় ২০ লাখ নতুন তরুণ-তরুণী চাকরির জন্য যুক্ত হলেও সে তুলনায় বাড়ছে না কর্মসংস্থান। এর জন্য দায়ী ব্যবসার পরিবেশ না থাকা এবং টেকসই বাণিজ্য নীতির অভাব। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে ব্যবসায়িক পরিবেশ বিষয়ে এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

অবশ্য বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছে, পাঁচ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

সরকারের প্রতিশ্রুতি রক্ষায় আমূল পরিবর্তন দরকার ব্যবসা-বাণিজ্যসহ নীতি-কাঠামোর। না হলে আগের মতোই কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি দেখতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সেমিনারে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার পেছনে মূল কারণ হিসেবে বেসরকারি খাতে আশানুরূপ বিনিয়োগ না হওয়ার বিষয়টি চিহ্নিত করা হয়। এই বিনিয়োগ খরা বা স্থবিরতার পেছনে সরাসরি দায়ী বৈরী ও জটিল ব্যবসায়িক পরিবেশ। আমলাতান্ত্রিক জটিলতা, গ্যাস-বিদ্যুতের তীব্র সংকট, নীতিগত ধারাবাহিকতার অভাব এবং বাজারের অস্বাস্থ্যকর প্রতিযোগিতার কারণে বিনিয়োগকারীরা নতুন পুঁজি খাটানো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে পুঞ্জীভূত বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দারিদ্র্য বিমোচন ও সামগ্রিক অর্থনীতিতে। সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, আমাদের উন্নয়ন মডেলে কর্মসংস্থান একেবারেই নেই। যা আছে, সেগুলো আবার স্বল্প মূল্যের। আমাদের বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার জন্য বিশেষ বিশেষ খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটিও একটি কারণ। একটি খাতকে নীতিগত সহায়তা দেওয়ার জন্য অন্য খাত বিকশিত হতে পারেনি। এখন সময় এসেছে সরকার কর কাঠামো এবং নীতি কাঠামোয় সংস্কার করার।

সেমিনারে বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ড. ধ্রুব শর্মা বলেন, পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে রাষ্ট্রের আর্থিক কাঠামোয় আমূল সংস্কার করা দরকার। অন্যথায় প্রবৃদ্ধি হয়তো বাড়বে, কিন্তু সে অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে না। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ এবং আইএলওর সাম্প্রতিক তথ্য বলছে, দেশের কর্মসংস্থান কাঠামোয় একটি বিপরীতমুখী ও নেতিবাচক রূপান্তর ঘটছে। ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে কর্মক্ষম জনসংখ্যা ১ কোটি ৪০ লাখ বাড়লেও আনুষ্ঠানিক কর্মসংস্থান বেড়েছে মাত্র ৮৭ লাখ; যার একটি বড় অংশই সংকুচিত হয়েছে উৎপাদনশীল শিল্প খাতে।

এর পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বেসরকারি বিনিয়োগের ধীরগতি, তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকট এবং বাজারের ‘দ্বৈত বৈষম্য’। দেশের মাত্র ১০ শতাংশ উচ্চ উৎপাদনশীল বড় কোম্পানি মোট বিক্রির ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করলেও তারা আনুষ্ঠানিক কর্মসংস্থানের মাত্র ১৫ শতাংশ তৈরি করছে, অন্যদিকে সিংহভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্প আমলাতান্ত্রিক জটিলতা, উচ্চ লাইসেন্সিং ফি এবং ‘টাইম ট্যাক্স’-এর জাঁতাকলে পিষ্ট হয়ে বড় হতে পারছে না। এই গভীর সংকট থেকে উত্তরণে বিশ্বব্যাংক শুধু জিডিপি প্রবৃদ্ধির ওপর নির্ভর না করে অতি দ্রুত ‘স্মার্ট রেগুলেটরি সংস্কার’ ও ‘প্রতিযোগিতা নীতি’র আমূল পরিবর্তনের তাগিদ দিয়েছে।

চাকরির বাজারকর্মসংস্থানসেমিনার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    advertiseadvertise