Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

লোকসানে লবণচাষিরা

  • বাড়ছে জমি ইজারা, শ্রমিক ও সেচের খরচ; ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা
  • অপরিশোধিত লবণ আমদানির অনুমতিতে উদ্বেগ
সোহেল আজিম, পেকুয়া (কক্সবাজার)
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:২০
শেয়ার করুন:
লোকসানে লবণচাষিরা

পর্যাপ্ত পুঁজি না থাকায় চড়া সুদে ঋণ নিয়ে লবণ উৎপাদন করছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার চাষিরা- আগামীর সময়

দুই একর লবণমাঠ নিয়ে প্রতি মৌসুমে নতুন করে স্বপ্ন দেখেন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের চাষি আনচার। মৌসুম শুরুর আগেই জমি ইজারা, মাঠ প্রস্তুত, পলিথিন কেনা, শ্রমিকের মজুরি ও সেচের জন্য বিনিয়োগ করতে হয় বড় অঙ্কের টাকা। পর্যাপ্ত পুঁজি না থাকায় চড়া সুদে ঋণ নিয়ে লবণ উৎপাদনে নামেন তিনি। কিন্তু মৌসুম শেষে লবণ বিক্রি করে বিনিয়োগের টাকাও ওঠে না। লাভের বদলে লোকসান নিয়ে আবারও প্রস্তুতি নিতে হয় পরবর্তী মৌসুমের। কারণ, এই পেশা ছাড়া অন্য কাজেও তার তেমন দক্ষতা নেই।

আনচারের হিসাব অনুযায়ী, এক একর জমিতে এক মৌসুমে লবণ উৎপাদনে খরচ হয় প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা। উৎপাদন হয় ৭০০ মণ। প্রতি মণ ৩০০ টাকা দরে বিক্রি করলে আয় দাঁড়ায় ২ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ একরপ্রতি লোকসান ৩৫ হাজার টাকা। দুই একর জমিতে তার লোকসান ৭০ হাজার টাকা। এর সঙ্গে ঋণের সুদ ও অন্যান্য আর্থিক চাপ যোগ হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ে। বৈরী আবহাওয়ায় উৎপাদন কমে গেলে কিংবা বাজারে দাম পড়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

লবণের বাজারব্যবস্থা নিয়েও অসন্তোষ রয়েছে চাষিদের। মাঠে উৎপাদিত অপরিশোধিত লবণ বিক্রি হয় কম দামে। অথচ পরিশোধন ও প্যাকেটজাত করার পর একই লবণ কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়। চাষি মোহাম্মদ ইউনুসের অভিযোগ, উৎপাদনের সব ঝুঁকি ও ব্যয় তাদের বহন করতে হলেও বাজারের লাভের বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগী ও মিলমালিকদের হাতে। মাঠপর্যায়ে দাম নির্ধারণে চাষিদের কার্যকর ভূমিকা নেই।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলামের মতে, আমদানির সিদ্ধান্তের আগে দেশে প্রকৃত উৎপাদন, চাহিদা ও মজুদের সঠিক হিসাব প্রকাশ করা প্রয়োজন। দেশীয় উৎপাদন পর্যাপ্ত থাকলে আমদানির অনুমতি দেওয়া উচিত নয়। অন্যথায় উৎপাদন খরচ ও বাজারদরের ব্যবধান বাড়বে এবং অনেক চাষি লবণ উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে পারেন।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেছেন, আধুনিক প্রযুক্তি, উন্নত সেচব্যবস্থা ও উৎপাদন পদ্ধতির উন্নয়নে লবণের উৎপাদন ও মান বাড়ানোর সুযোগ রয়েছে। তবে উৎপাদন বাড়ালেই হবে না, চাষিদের অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেছেন, উৎপাদনের ঝুঁকি চাষিরা বহন করবেন, অথচ ন্যায্য লাভ পাবেন না— এমন পরিস্থিতি চলতে থাকলে একসময় তারা লবণ চাষে আগ্রহ হারাবেন।

লবণলোকসানন্যায্যমূল্যঅপরিশোধিতআমদানিউদ্বেগলবণচাষিউৎপাদনঅসন্তোষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য