Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

এপ্রিল মাসে পিএমআই বেড়ে ৫৪.৬

বাসস
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ২০:০৭
এপ্রিল মাসে পিএমআই বেড়ে ৫৪.৬

সংগৃহীত ছবি

দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) বেড়ে ৫৪ দশমিক ৬ পয়েন্টে পৌঁছেছে, যা মার্চ মাসের তুলনায় ১ দশমিক ১ পয়েন্ট বেশি।

আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কৃষি খাতে প্রবৃদ্ধি জোরালো হওয়ায় সামগ্রিক পিএমআই সূচকে উন্নতি হয়েছে। একই সঙ্গে উৎপাদন খাতও আবার সম্প্রসারণে ফিরেছে। তবে সেবা খাতে প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে এবং নির্মাণ খাতে সংকোচন আরও বেড়েছে।

এমসিসিআই ও পিইবি যৌথভাবে এ পিএমআই সূচক তৈরি করেছে। এতে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহযোগিতা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের সময়োপযোগী অর্থনৈতিক তথ্য সরবরাহের লক্ষ্যেই এ সূচক প্রণয়ন করা হয়েছে, যাতে তারা কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

পিএমআইঅর্থনীতিপ্রবৃদ্ধি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise