এমটিবির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির নতুন চেয়ারম্যান
অর্থনৈতিক ডেস্ক

আকরাম হোসেন
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির (এমটিবি) ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন (হুমায়ুন)। তিনি ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
আকরাম হোসেন এর আগে বিভিন্ন সময়ে ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী।




