মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন (হুমায়ুন)। তিনি
ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম
সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
আকরাম হোসেন এর আগে বিভিন্ন সময়ে ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস
চেয়ারম্যান এবং নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব
পালন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন ফারস গ্রুপের চেয়ারম্...