কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই রোহিঙ্গা ভাইকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও শটগানের দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।আজ সোমবার ভোররাত তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।আটক ব্যক্তিরা হলেন ফয়সাল (২১) ও তার বড় ভাই রবিউল আলম (২৩)। তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্টের সি-০৫ ব্লকের বাসিন্দা।
আরও পড়ুন...