রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার-গুলি ও চাবুকসহ যুবক আটক

আটক যুবক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ থেকে একটি রিভলবার, গুলি, চাবুক ও স্মার্টফোনসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে ক্যাম্পের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী হিসেবে সন্দেহভাজন জাবেদ হোসেনকে আটক করা হয়। তার বাবার নাম জোরহমান ও মায়ের নাম মরিয়ম।
অভিযানে জাবেদের হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
আটক যুবক ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।



