Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসের আগুন

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৫২
শেয়ার করুন:
এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসের আগুন

এক মাস পর নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ার ইনানীর গ্যাসের আগুন। ছবি: আগামীর সময়

টানা এক মাস ধরে জ্বলছিল কক্সবাজারের উখিয়ার ইনানীর গ্যাসের আগুন। মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসে আতঙ্ক ছড়িয়েছিল ইনানীর ছোট ব্রিজ এলাকায়। দীর্ঘ চেষ্টা ও কারিগরি প্রস্তুতির পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। তবে আগুন নিভলেও গ্যাসের উৎস ও মজুদ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবার সেই রহস্যের সন্ধানে শুরু হচ্ছে নতুন অনুসন্ধান।

আজ শুক্রবার সকালে ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং ও বিশেষ ডাইভার্ট লাইন স্থাপনের মাধ্যমে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থান দিয়ে বেরিয়ে আসা গ্যাসের আগুন বন্ধ করা হয়। আগুন নিয়ন্ত্রণের পর এবার সেখানে গ্যাসের সম্ভাব্য মজুদ অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে বাপেক্স।

বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা মো. রকিবুল হাসান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও কাজ শেষ হয়নি। পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। এ সময় ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হবে বিশেষ কাদামিশ্রণ বা ড্রিলিং মাড। খনন ও চাপ নিয়ন্ত্রণের কাজ সফল হলে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ এবং পরবর্তী অনুসন্ধানের পথ তৈরি হবে।

বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, এরপর ওই এলাকায় ভূতাত্ত্বিক ও ভূকম্পন জরিপ চালানো হবে। জরিপের তথ্য বিশ্লেষণ করে ভূগর্ভে গ্যাসের অবস্থান, বিস্তৃতি ও সম্ভাব্য মজুত সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এসব তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে, সেখানে আরও অনুসন্ধান কূপ খনন কিংবা বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সুযোগ আছে কি না।
তবে আগুন নিয়ন্ত্রণে আসাকে গ্যাসক্ষেত্র আবিষ্কারের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই বলে সতর্ক করেছেন বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান। তার ভাষ্য, ভূগর্ভে গ্যাসের উপস্থিতি পাওয়া গেলেও এর পরিমাণ, চাপ, বিস্তৃতি ও উত্তোলনযোগ্যতা যাচাই না করে বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হওয়া সম্ভব নয়।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে এ ঘটনার সূত্রপাত। প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খনন করেও পানি না পাওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কয়েক দিন পর ওই নলকূপ দিয়ে পানি ও গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। পরে আশপাশের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

আরও পড়ুন

নেভানো যায়নি ইনানীর গ্যাসের আগুন, ১৫ দিন পর্যবেক্ষণ

৩০ অক্টোবর ২০২৬

ইউএনও আরও জানালেন, শুরুতে ভূগর্ভের সীমিত পরিসরের গ্যাসের আধার বা পকেট গ্যাস হিসেবে বিষয়টিকে বিবেচনা করে বাপেক্স প্রায় ১৫ দিন ঘটনাস্থল পর্যবেক্ষণ করে। কিন্তু দীর্ঘ সময়েও গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়ায় বিশেষজ্ঞরা গ্যাসের চাপ ও তাপমাত্রা পরীক্ষা করেন। তখন ভূগর্ভে বড় ধরনের গ্যাসের উপস্থিতি কিংবা সম্ভাব্য গ্যাসক্ষেত্র থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আসে।

আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের প্রকৌশলী ও বিশেষজ্ঞরা কয়েক ধাপে কারিগরি ব্যবস্থা নেন। দীর্ঘ প্রস্তুতির পর বৃহস্পতিবার আগুন বন্ধের প্রাথমিক চেষ্টা চালানো হলেও কয়েক মিনিটের মধ্যে আবার আগুন জ্বলে ওঠে। পরে যান্ত্রিক ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের পর নতুন কৌশলে অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত ৩০ ইঞ্চি কেসিং ও ডাইভার্ট লাইন স্থাপনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসে।

অভিযানে দেশীয় প্রযুক্তি ও জনবল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান। তার দাবি, বিদেশি প্রতিষ্ঠান দিয়ে এ ধরনের অভিযান পরিচালনা করা হলে ব্যয় হতে পারত ১০০ থেকে ১৫০ কোটি টাকা। দেশীয় প্রযুক্তি ও দক্ষ জনবল ব্যবহার করায় খরচ এক থেকে দুই কোটি টাকার মধ্যে রাখা সম্ভব হবে।

আনিছুর রহমান আরও জানালেন, গত ১৩ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি কারিগরি দল এ কাজে যুক্ত ছিল। প্রতিদিন প্রায় ১৯ ঘণ্টা পর্যন্ত প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম চালানো হয়েছে।

বাপেক্স কর্মকর্তাদের মতে, ইনানী ও আশপাশের দুই থেকে তিন কিলোমিটার এলাকায় প্রাথমিক ভূতাত্ত্বিক জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে। পরে ভূতাত্ত্বিক ও দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে ভূগর্ভের গঠন, গ্যাসের অবস্থান ও সম্ভাব্য বিস্তৃতি নির্ণয়ের চেষ্টা করা হবে। জরিপের ফল ইতিবাচক হলে পরবর্তী অনুসন্ধান কূপ কোথায় খনন করা হবে, তা নির্ধারণ করা হবে।

ইনানীগ্যাসের আগুনকক্সবাজারউখিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন