কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের ইনানী পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ
রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ
সুমনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
তিনি জানান, আটক ম্যানেজারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্নিকাণ্ডের
কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া
হবে।
এর আগে শনিবার সকাল ৭টা...