উখিয়া
হত্যা মামলায় পলাতক ‘আরসা সদস্য’ গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি

গ্রেপ্তার মো. আয়াছ
কক্সবাজারের উখিয়ায় আলোচিত মো. আয়াছ (১৮) হত্যা মামলার পলাতক আসামি হানিফকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, হানিফ রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্য।
গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৫ এলাকায় অভিযান চালায় সিপিসি-২ এর একটি দল। অভিযানে হানিফকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হানিফকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক।



