Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদযাত্রা থেকে চিরনিদ্রায় ৯ জন

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:২৪
শেয়ার করুন:
ঈদযাত্রা থেকে চিরনিদ্রায় ৯ জন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতদের জানাজা নওগাঁর রাজেন্দ্রবাটি গ্রামে। ছবি: আগামীর সময়

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের সকালটা থমথমে। থেমে থেমে আসছে কান্নার আওয়াজ। রাত থেকেই চলছে প্রস্তুতি। সকালে একে একে নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন ৯ জন।

পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের বাড়ির ফেরার কথা ছিল। পথে টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় ঝরল প্রাণ। একসঙ্গে এতজনের মৃত্যু আগে দেখেছেন কি না, মনে করতে পারছেন না এই ইউনিয়নের বাসিন্দারা।

সোমবার রাতে টাঙ্গাইল থেকে ৯ মরদেহ পৌঁছায় নিজ নিজ গ্রামে। এর মধ্যে ৬ জনের বাড়ি রাজেন্দ্রবাটি গ্রামে। আজ সকাল সাড়ে ১০টায় রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তাদের জানাজা।

তাতে অংশ নেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্চ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ স্থানীয় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জানাজা শেষে শিব নদীর পাড়ে সরকারি করবরস্থানে দাফন করা হয় তারেক (২১), আব্দুল বারেক (২৪), মোহাম্মদ বাদশা মিয়া (২৮), সোহাগ হোসেন (২১), সাগর হোসেন (২২) ও রবিউলকে (২৬)।

সোমবার রাতে মরদেহ পৌঁছানোর পর জানাজা হয় অন্য তিনজনের। এর মধ্যে দুই সহোদর মাইনুল ও গিয়াস উদ্দিনের মরদেহ নিজ গ্রাম পাকুড়িয়া এবং মইনুলের মরদেহ দাফন করা হয় মুশিদপুর গ্রামে।

ঈদের ছুটিতে কম ভাড়ায় বাড়ি ফিরতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাকে উঠেছিলেন অন্তত ২২ জন। পথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উল্টে খাদে পড়ে যায় রডবোঝাই ট্রাকটি। নিহত হন এই ৯ জনসহ ১৫ আরোহী। 

নওগাঁমান্দাসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন