Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৯ লাখ টাকা

  • মিলেছে ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ, ১৫ দেশের মুদ্রা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৯ লাখ টাকা

শাহজালাল মাজারের দানবাক্সের টাকা

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে।

৩৪ দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দানবাক্স ও ডেগ খোলার পর পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এর সঙ্গে পাওয়া গেছে ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং ১৫ দেশের বিভিন্ন মুদ্রা।

শনিবার সকাল ১০টার দিকে মাজার প্রাঙ্গণে থাকা তিনটি দানবাক্স ও তিনটি ডেগের সিলগালা খুলে দানের অর্থ সংগ্রহ শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলগালা খোলার পর প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী দিনভর অর্থ ও অন্যান্য সামগ্রী গণনা করেন।

সন্ধ্যা ৬টার দিকে গণনার হিসাব ঘোষণা করেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী।

তিনি জানান, এবার দানবাক্স ও ডেগ থেকে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। পাশাপাশি ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়।

প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় ৩ হাজার ৯৫৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯ দশমিক ২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দশমিক ২৫ দিরহাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১ দশমিক ৫০ রিয়াল, ৩০ দশমিক ১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ টিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়াহ।

আরও পড়ুন

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

১৫ আগস্ট ২০২৬

এদিকে মাজারে দান হিসেবে পাওয়া গরু-ছাগলের হিসাবও তুলে ধরা হয়েছে। এবার মোট ৬টি গরু ও ১১০টি ছাগল দান হিসেবে পাওয়া যায়। এর মধ্যে লঙ্গরখানার খাবারের জন্য ৫টি গরু ও ৭০টি ছাগল জবাই করা হয়েছে।

বাকি ৪০টি ছাগল বিক্রি করে পাওয়া অর্থ লঙ্গরখানার কর্মীদের মজুরি পরিশোধে ব্যবহারের কথা জানানো হয়েছে। এছাড়া একটি গরু ও একটি ছাগল দরিদ্র পরিবারের দুই মেয়ের বিয়ের জন্য দান করা হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট তৃতীয়বারের মতো দানবাক্স খোলা হয়েছিল। সেবার ৩৪ দিন পর দানবাক্স খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এর সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রাও ছিল।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্দিষ্ট সময় পরপর দানবাক্স ও ডেগ খুলে অর্থ ও অন্যান্য সামগ্রীর হিসাব করা হচ্ছে। এবারের গণনাও সংশ্লিষ্ট কমিটি ও প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

শাহজালালের মাজারসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি