Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:৩৩
জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা

সংগৃহীত ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা-পূর্ব আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি মন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেছেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি—এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছেই জানতে হবে। এমন মন্তব্যকে তিনি ইসলামবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, মুক্তিযোদ্ধারা ধর্মবিদ্বেষী ছিলেন না।

সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দেশে এ ধরনের মনোভাবসম্পন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রশ্নবিদ্ধ বলেও জানান তিনি।

এসময় মন্ত্রীকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে এমপি আমির হামজা বলেছেন, অতীতে এই মন্ত্রীর ব্যর্থতার কারণেই তারেক রহমানকে নিয়ে ‘খাম্বা’ বিতর্ক তৈরি হয়েছিল। অযোগ্য মানুষকে দায়িত্ব না দিয়ে দেশপ্রেমিক ও যোগ্য মানুষকে এই চেয়ারে বসানো উচিত ছিল।

যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্ক বা দলীয় বিবেচনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলে সংশ্লিষ্ট খাত ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণ তার সুফল থেকে বঞ্চিত হয় বলে তিনি দাবি করেন। বর্তমান জ্বালানি সংকটের পেছনে মন্ত্রীর দুর্বল ব্যবস্থাপনাই প্রধান কারণ বলেও তিনি উল্লেখ করেন।

মুফতি আমির হামজা অভিযোগ করেন, কুষ্টিয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমনকি হাসপাতালগুলোতেও জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না, যা জনজীবনে গুরুতর ঝুঁকি তৈরি করছে।

কুষ্টিয়াআমির হামজাজ্বালানিমন্ত্রীইকবাল হাসান মাহমুদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise