Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রতিবেশীর মারধরে বাবার মৃত্যু, আহত মেয়ে

ব‌রিশাল ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:১০
শেয়ার করুন:
প্রতিবেশীর মারধরে বাবার মৃত্যু, আহত মেয়ে

বরিশালের মুলাদীতে ‘মাদকাসক্ত’ প্রতিবেশীর মারধরে নিহত হয়েছেন কোরআন শিক্ষক মো. হাবিবুল্লাহ। বাধা দিতে গিয়ে মারধরে আহত হয়েছে তার কলেজপড়ুয়া মেয়ে। 


উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের শুক্রবার সকালে ঘটে মারধরের ঘটনা। গুরুতর আহত হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সোমবার ভোরে মারা যান তিনি।


মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মোমিন হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।


নিহত হাবিবুল্লাহ ছিলেন কোরআনে হাফেজ। এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে কোরআন শিক্ষা দিতেন তিনি। অভিযুক্ত শাতিল শরীফ তার প্রতিবেশী।


স্থানীয় সূত্র বলছে, শাতিল শরীফ মাদকাসক্ত। প্রায়ই প্রতিবেশীদের বাড়ি গিয়ে খাবার বা টাকা চাইতেন। টাকা না পেলে করতেন অসংলগ্ন আচরণ। 


হাবিবুল্লাহর মেয়ে আহত ফাতিহা জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে শাতিল তাদের বাড়িতে গিয়ে ভাত খেতে চান। সে সময় তার বাবা বাড়িতে ছিলেন না। ফাতিহা তাকে বারান্দায় বসিয়ে ভাত খেতে দেয়। হাবিবুল্লাহ বাড়ি ফিরে তাকে ঘরের ভেতরে বসে খেতে বলেন।


ফাতিহার অভিযোগ, ঘরে ঢুকে হাবিবুল্লাহর কাছে মাদক কেনার জন্য টাকা চান শাতিল। দিতে রাজি না হওয়ায় ক্ষেপে গিয়ে লাঠি দিয়ে হাবিবুল্লাহকে মারতে থাকেন অভিযুক্ত। চিৎকার শুনে বাধা দিতে এগিয়ে গেলে ফাতিহাকে পিটিয়ে পালিয়ে যান তিনি।


আশাপাশের লোকজন হাবিবুল্লাহ ও ফাতিহাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় হাবিবুল্লাহকে ঢাকায় পাঠান চিকিৎসকরা।


পরিবারের অভিযোগে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন মুলাদী থানার পরিদর্শক মোমিন হোসেন।

বরিশালমাদকাসক্তিপিটিয়ে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে