Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যে মাটিতে স্বজনের শেষ ঠিকানা, এক রাতেই তা-ও কেড়ে নিল তেঁতুলিয়া

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩
যে মাটিতে স্বজনের শেষ ঠিকানা, এক রাতেই তা-ও কেড়ে নিল তেঁতুলিয়া

ভাঙনের মুখে হাজিরহাট ও কেদিরহাট এলাকা। ছবি: সংগৃহীত

যে মাটিতে স্বজনের শেষ ঠিকানা, এক রাতেই সেই মাটিও কেড়ে নিল তেঁতুলিয়া। চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে গেল প্রিয়জনের কবর। কোথাও ঘরবাড়ি সরানোর ব্যস্ততা, কোথাও স্বজনের শেষ স্মৃতিটুকু হারানোর বেদনা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনে এক রাতেই নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ২০টি কবর। একই সঙ্গে নদীতীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেলা শতাধিক জিওব্যাগ এবং হাজিরহাট জামে মসজিদের পশ্চিম-উত্তর পাশের সড়কের একটি অংশ নদীতে তলিয়ে গেছে। এতে হাজিরহাট ও কেদিরহাট এলাকার কয়েকশ পরিবার পড়েছে চরম ঝুঁকিতে।

ভাঙনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মাহমুদ হাসান মৃধা ও দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম।

সরেজমিনে দেখা গেছে, হাজিরহাট লঞ্চঘাটের পশ্চিম-উত্তর পাশে নদীতীর রক্ষায় পাউবোর ফেলা শতাধিক জিওব্যাগ তেঁতুলিয়ার তীব্র স্রোতের টানে ধসে নদীতে তলিয়ে গেছে। একই সঙ্গে সংলগ্ন পাকা সড়কের পিচ ও মাটি ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে সড়কের সঙ্গে নদীর সংযোগস্থলে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়া নদীতে পানির চাপ ও স্রোত বেড়ে যাওয়ায় হাজিরহাট লঞ্চঘাট ও জামে মসজিদসংলগ্ন নদীতীরে ধস শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যার পর ভাঙন ভয়াবহ রূপ নেয়। ভাঙন ঠেকাতে পাউবোর পক্ষ থেকে জিওব্যাগ ফেলা হলেও তীব্র স্রোতের টানে সেগুলোও নদীতে তলিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কেদিরহাট ও হাজিরহাট এলাকার নদীতীরবর্তী ও সংলগ্ন গ্রামগুলোতে কয়েকশ পরিবার বর্তমানে ঝুঁকির মধ্যে বসবাস করছে। নদীর পানি ও স্রোত বাড়তে থাকায় এসব পরিবারের ঘরবাড়ি, বসতভিটা ও যোগাযোগব্যবস্থা হুমকির মুখে রয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ইয়াবার আসর, আতঙ্কে রোগী-স্বজন

০৯ সেপ্টেম্বর ২০২৬

ভাঙনের মুখে থাকা বাসিন্দা নিজামুদ্দিন জানান, নদীর তীব্র ভাঙনে তার ঘরবাড়িও এখন ঝুঁকিতে রয়েছে। থাকার মতো নিরাপদ কোনো জায়গা না থাকায় স্থানীয়দের সহযোগিতায় ঘরের মালামাল সরিয়ে নিয়েছেন তিনি। রাতে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন নিজামুদ্দিন।

নিজামুদ্দিন বলেন, তার বাবা খলিল মিয়া গত বছর মারা গেছেন। তাদের পারিবারিক কবরস্থানও এখন নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাবাসহ স্বজনদের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

ভাঙনের মুখে থাকা কয়েকজন গৃহবধূ জানান, নদীভাঙনের কারণে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। স্বজনদের কবর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তাদের উদ্বেগ আরও বেড়েছে। রাতের মধ্যে ঘরবাড়িও নদীতে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে হাজিরহাট জামে মসজিদ, বাজারের গুরুত্বপূর্ণ অংশ, সড়ক ও আশপাশের বসতবাড়িও নদীগর্ভে বিলীন হতে পারে। তাদের দাবি, জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা জোরদার করার পাশাপাশি সড়ক ও নদীতীর রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে করতে হবে স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউএনও মো. মাহমুদ হাসান মৃধা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। নদীর তীব্র স্রোতে রাতের মধ্যেই সড়কের বাকি সংযোগটুকুও নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কাজ শুরু করার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

ইউএনও আরও জানান, নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ বাড়িঘর থেকে কয়েকটি পরিবারকে সরিয়ে ইউনিয়ন পরিষদ ও সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের খাবারের ব্যবস্থাও করা হবে। নদীভাঙনে যেসব পরিবার বসতভিটা ও জমিজমা হারাবেন, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

পটুয়াখালীনদীভাঙন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    advertiseadvertise