Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বন্ধুকে বাঁচাতে গিয়ে তুরাগে ডুবে প্রাণ গেল দুই কিশোরের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:০৬
বন্ধুকে বাঁচাতে গিয়ে তুরাগে ডুবে প্রাণ গেল দুই কিশোরের

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই কিশোরের। বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও শেষ পর্যন্ত দুজনই প্রাণ হারায়।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

বুধবার বিকেল ৫টার দিকে ঘটে এ ঘটনা। নিহতরা হলো তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার প্রতিবেশী বন্ধু মো. নোমান (১৩)।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধার অভিযান। রাত ৮টার দিকে নদী থেকে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ। পরে মরদেহ নৌ পুলিশের কাছে করা হয় হস্তান্তর।

নিহত ইমরানের মামা হালিম মিয়ার ভাষ্য, বিকেলে পাঁচ বন্ধু মিলে নৌকাযোগে গোসল করতে যায় তুরাগ নদীতে। একপর্যায়ে নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় তলিয়ে যেতে থাকে পানিতে। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয় ইমরান। তবে দুজনই হারিয়ে যায় নদীর গভীরে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানিয়েছেন, দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ।

টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেছেন, পাঁচ বন্ধু মিলে নৌকায় করে ঘুরতে গিয়েছিল নদীতে। এ সময় অসাবধানতাবশত নোমান নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায় ইমরানও। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে চলমান রয়েছে আইনগত প্রক্রিয়া।



টঙ্গীগাজীপুরতুরাগ নদীমৃ্ত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise