Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আশুলিয়ায় আজও সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৩:৪২
শেয়ার করুন:
আশুলিয়ায় আজও সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: আগামীর সময়

সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে তিন নারী শ্রমিক আহত হন। নিরাপত্তার স্বার্থে আশপাশের আরও তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের তিনটি কারখানায় এ ঘটনা ঘটে। কারখানাগুলো হলো নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলস।

শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নিউ এইজ গ্রুপের তিনটি কারখানার প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে কারখানার ভেতরে অবস্থান নেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ৮টা ৫০ মিনিটে কর্তৃপক্ষ তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক কারখানা থেকে বেরিয়ে গেলেও একদল শ্রমিক ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস ওই সড়ক দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির কাচ ভাঙচুর করেন। পাশাপাশি তারা পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেন।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৩০ কারখানায় উৎপাদন বন্ধ

২২ নভেম্বর ২০২৬

খবর পেয়ে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে পড়ে তিন নারী শ্রমিক আহত হন।

আহত শ্রমিকরা হলেন মোছা. সিরাতুব, মোছা. রেখা ও মোছা. সুইটি। তারা ওই কারখানার অপারেটর। সিরাতুব মাথায় এবং রেখা ও সুইটি পায়ে আঘাত পেয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে নিশ্চিন্তপুর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

শ্রমিক আন্দোলনআশুলিয়াশ্রমিকদের বিক্ষোভসড়ক অবরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে