Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ৬ কিমি ম্যারাথন

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮
শেয়ার করুন:
ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ৬ কিমি ম্যারাথন

শরীয়তপুরের ভেদরগঞ্জে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ছবি: আগামীর সময়

‘সূর্য মামা জাগার আগে উঠব আমি জেগে’ স্লোগানে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মহিষার ইউনিয়নে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন।

আজ সকাল ৭টায় মহিষার ইউনিয়নের সাজনপুর বাজার থেকে দৌড় শুরু হয়। সাজনপুর-মহিষার সড়ক ও মহিষার মেলার দিঘির সড়ক হয়ে প্রতিযোগীরা কলাতলী মাঠে গিয়ে দৌড় শেষ করেন।

ভেদরগঞ্জ মর্নিং বার্ডস ক্লাব আয়োজিত ‘ম্যারাথন প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন করেন আইনজীবী অ্যাডভোকেট শাহজালাল মৃধা। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ প্রতিযোগীদের উৎসাহ দেন।

এ সময় উপস্থিত ছিলেন মর্নিং বার্ডস ক্লাবের সভাপতি আল আমিন মোল্লা, উপদেষ্টা রুহুল আমিন মোল্লা ও আক্তার সরদার, শাহরুস্তম ছৈয়াল, মো. আব্দুল মজিদ দেওয়ান, রফিকুল ইসলাম বিপ্লব, রাশেদ মোল্লাসহ সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও ইউপি সদস্যরা।

আরও পড়ুন

‘রান ফর ডেমোক্রেসি’ স্লোগানে জাবিপ্রবিতে ছাত্রদলের ৫ কিলোমিটার ম্যারাথন

৩০ অক্টোবর ২০২৬

উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট শাহজালাল মৃধা বলেছেন, বর্তমান সমাজে যুবসমাজের একটি অংশ মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের এ অবস্থা থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। ম্যারাথনের মতো আয়োজন তরুণদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে। তরুণদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় যুক্ত রাখা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতা শেষে পিয়াল প্রথম, সিফাত মৃধা দ্বিতীয়, ইস্তিয়াক তৃতীয়, ইয়ামিন চতুর্থ এবং নাহিদ পঞ্চম স্থান অধিকার করেন।

ম্যারাথনশরীয়তপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ