Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

আশুলিয়া (সাভার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৬:২৮
আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি

আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলার পলাতক প্রধান আসামি ও বাসচালক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে তাকে প্রিজন ভ্যানে ঢাকার আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল রবিবার বিকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার রাতে রাজধানীর গাবতলী থেকে সাভার পরিবহনের একটি বাসে করে ভুক্তভোগী নারী ও তার পরিচিত এক যুবক নবীনগর আসার উদ্দেশে রওনা হন। পথে অন্য যাত্রীরা নেমে গেলে বাসে শুধু তারা দুজনই ছিলেন। বাসটি নবীনগর পৌঁছানোর আগেই চালক ইমরান বাস চালানোর দায়িত্ব সহযোগী জনির হাতে তুলে দেন। এরপর যুবকের ওপর হামলা চালানোসহ মারধর ও হত্যার হুমকি দিয়ে তাকে বাস থেকে নামিয়ে দেন।

যুবককে নামিয়ে দেওয়ার পর চালক ইমরান নিজেও বাস থেকে নেমে যান। পরে চলন্ত বাসেই হেলপার জনি ও তাদের পরিচিত যুবক সুমন প্রামাণিক নারীকে ধর্ষণের চেষ্টা চালান।

আরও পড়ুন

ভারতের ছাত্র আন্দোলনে শূন্যে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

২৭ জুলাই ২০২৬

এদিকে, বাস থেকে জোরপূর্বক নামিয়ে দেওয়া যুবক তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান।

তথ্য পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া থেকে বাসটি জব্দ করে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত জনি ও সুমন প্রামাণিককে আটক করা হয়।

শনিবার রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা করেন। আটক জনি ও সুমনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি তরিকুল ইসলাম আরও জানিয়েছেন, ঘটনার পর থেকেই এজাহারভুক্ত পলাতক আসামি ও বাসচালক ইমরান গা-ঢাকা দিয়েছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক অভিযান চালিয়ে রবিবার বিকালে বাড়ইপাড়া এলাকা থেকে তাকেও গ্রেপ্তার করা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজন মনে হলে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আশুলিয়াধর্ষণচেষ্টাগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন