Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে মানুষ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪
শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে মানুষ

সংগৃহীত ছবি

নতুন মন্ত্রীসভা শপথ নেওয়ার পর নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়ে–এ হঠাৎ করেই ট্রাকের চাপ বেড়েছে। এর প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক–এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত এবং কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় ট্রাক চলাচল হঠাৎ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মদনপুর অংশে সড়কের কয়েকটি জায়গা ভাঙাচোরা থাকায় ভারী যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান তিনি।

সকালে অফিসগামী গাড়ির চাপের সঙ্গে ভারী যানবাহনের ধীরগতি যুক্ত হওয়ায় কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় ভোগান্তি চরমে ওঠে। যাত্রী ও চালকদের অভিযোগ, কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে স্বাভাবিক সময়ের দ্বিগুণ লেগেছে। বিকল্প সড়ক ব্যবহার করেও তেমন সুফল পাওয়া যায়নি।

ঢাকাগামী যাত্রী সোহেল রানা বলেন, জরুরি কাজে বের হয়ে কাঁচপুর এলাকায় প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। নির্ধারিত সময়ে অফিসে পৌঁছানো সম্ভব হয়নি।

আরেক যাত্রী নুসরাত জাহান বলেন, দীর্ঘ সময় বাসে বসে থাকতে চরম ভোগান্তির শিকার হয়েছেন তিনি। গাড়ি প্রায় স্থির অবস্থায় ছিল বলে জানান তিনি।

ট্রাকচালক আব্দুল কুদ্দুস বলেন, মদনপুর অংশে সড়কের কয়েকটি জায়গা এতটাই ক্ষতিগ্রস্ত যে দ্রুতগতিতে চালানো সম্ভব নয়। ধীরগতির কারণে পেছনে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

বাসচালক রবিউল ইসলাম বলেন, ব্যস্ত সময়ে ট্রাকের চাপ বেড়ে যাওয়ায় যানবাহনের গতি একেবারে কমে যায়। এতে যাত্রীরা ক্ষুব্ধ হলেও চালকদের করার তেমন কিছু থাকে না।

যানজটঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে