রামু থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রামু (কক্সবাজার) প্রতিনিধি

সংগৃহীত ছবি
কক্সবাজারের রামু উপজেলায় নিজ বাসা থেকে সৈয়দ হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয় মরদেহটি। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্ত্রীর বিরুদ্ধে।
নিহত হোসেন উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের টুংগাঢেবা কালারপাড়া গ্রামের মোজাফফরের ছেলে।
আরও পড়ুন
রাজার মতো ফেরা
২৫ জুন ২০২৬
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আনোয়ারা বেগম ও সন্তানদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের ছোট ভাই এনামুল হক বলেছেন, ‘ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ভাবীর (আনোয়ারা বেগমের) পরকীয়ার জেরে ভাইকে হত্যা করা হয়েছে।’
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।





