Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঈদের আনন্দ আগুনে ছাই

গাজীপুরে পুড়ল ভাড়াটিয়া পোশাককর্মীদের ১১ ঘর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২০:৩৬
গাজীপুরে পুড়ল ভাড়াটিয়া পোশাককর্মীদের ১১ ঘর

ছবি: আগামীর সময়

গাজীপুর সদর উপজেলায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিভিন্ন কারখানার শ্রমিক ও পোশাককর্মীদের ভাড়া নেওয়া ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার বিকেলে উপজেলার শিরিরচালা প্যান্টেক্স মোড় এলাকায় হাফিজ উদ্দিনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঈদুল আজহার মাত্র কয়েক দিন আগে আকস্মিক এই দুর্ঘটনায় নিজেদের শেষ সম্বল হারিয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী ভাড়াটিয়ারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করেই ওই বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন তীব্র বেগে প্রতিটি কক্ষে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় অধিকাংশ ভাড়াটিয়া নিজেদের কর্মস্থলে থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। যার ফলে শুরুতে ভেতরের মালামাল রক্ষা করতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। পরে স্থানীয় বাসিন্দারা আশপাশ থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

বাড়ির মালিক হাফিজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের ঘরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, পোশাক ও প্রয়োজনীয় সব মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছিলেন তিনি।

তবে সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি নাকচ করেছেন রাজেন্দ্রপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম। তিনি জানান, খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে তারা। কিন্তু ততক্ষণে ১১টি কক্ষ ও ভেতরের মালামাল পুড়ে যায়।

তিনি আরও যোগ করেন, যাচাই–বাছাই করে দেখা গেছে বিস্ফোরণ বা গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সাধারণত লোকজন দগ্ধ বা আহত হওয়ার ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনায় তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

গাজীপুরআগুনপোশাককর্মী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise