Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেটে প্রাইভেট কার থেকে ৫০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৬:৪৮
সিলেটে প্রাইভেট কার থেকে ৫০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৯

সিলেটের দক্ষিণ সুরমা পারাইরচক এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাসিম হোসাইনের নিজস্ব কর্মী ও নিরাপত্তা দায়িত্বে থাকা কয়েকজন সদস্যও রয়েছেন। পুলিশের ধারণা, তারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহেদ আহমদ (৪২), কামাল হোসেন (৩৫), আদনান (৩৮), আবু তাহের (২৬), রুপায়ন বিশ্বাস (৪০), রোমান আহমদ (৪৪), সালমান আহমদ (২৮), গোলাম শহীদ (২৯) ও জুনায়েদ (২২)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

এর আগে শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে নাসিম হোসাইন তার কর্মীদের নিয়ে ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মধ্যে বিতরণের জন্য ৮১ লাখ ২০ হাজার টাকা একটি প্রাইভেট কারে বহন করছিলেন। পথে সিলেটের লালমাটিয়া এলাকায় পৌঁছালে তিন আরোহীর একটি মোটরসাইকেল গাড়িটিকে থামার সংকেত দেয়।

পুলিশ জানায়, গাড়িচালক গতি কমানোর পর মোটরসাইকেল আরোহীরা গাড়ি আটকে ভয়-ভীতি প্রদর্শন করে। এ সময় গাড়িতে থাকা একজনকে মারধর করে পাঁচটি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

প্রাথমিক তদন্তে পুলিশের কাছে বেশ কিছু বিষয় সন্দেহজনক মনে হয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বুঝতে পারার পরও গাড়ির গতি কমানো হয়েছিল, যা ছিনতাইকারীদের সুযোগ করে দেয়। এ ছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ, সালমান আহমদ, গোলাম শহীদ ও জুনায়েদ ঘটনার সময় গাড়ির সঙ্গে উপস্থিত ছিলেন না।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কয়েকজন অজ্ঞাতপরিচয় ডাকাতদের সঙ্গে আঁতাত করে গাড়ির গতিবিধি ও টাকার তথ্য সরবরাহ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মো. মনজুরুল আলম বলেছেন, ‘ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত। এ ঘটনায় মোগলাবাজার থানায় ডাকাতির মামলা করা হয়েছে। পরে অভিযুক্ত ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারপ্রাইভেট কারছিনতাইসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি