Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজারের ৫১২ হোটেল-রেস্তোরাঁর মধ্যে ৩৯৭টিই ঝুঁকিপূর্ণ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৯:১৭
শেয়ার করুন:
কক্সবাজারের ৫১২ হোটেল-রেস্তোরাঁর মধ্যে ৩৯৭টিই ঝুঁকিপূর্ণ

কথা বলছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

কক্সবাজার শহরের হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তার ভয়াবহ ঘাটতি ধরা পড়েছে। সম্প্রতি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর ৫১২টি প্রতিষ্ঠান পরিদর্শন করে এর মধ্যে ৩৯৭টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অর্থাৎ পরিদর্শন করা প্রায় ৭৭ শতাংশ প্রতিষ্ঠানই কোনো না কোনো মাত্রার ঝুঁকিতে রয়েছে।

এর মধ্যে ৯৭টি প্রতিষ্ঠান অতি ঝুঁকিপূর্ণ। ৩০০টি প্রতিষ্ঠান স্বাভাবিক ঝুঁকির মধ্যে রয়েছে। আর ১১৫টি প্রতিষ্ঠানকে চলতি মানের হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানেও নিয়মিত অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ, মহড়া ও নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ রাখা প্রয়োজন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন, কক্সবাজারে প্রায় ৬০০টি হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে ৫১২টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন করা প্রতিষ্ঠানের মধ্যে ৩৮৪টি হোটেল এবং ১২৮টি রেস্তোরাঁ।

আরও পড়ুন

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, ৫ জন গুলিবিদ্ধ

২৩ নভেম্বর ২০২৬

তার দাবি, পরিদর্শনে অগ্নিনিরাপত্তা ও কমপ্লায়েন্সের ক্ষেত্রে আরও উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। ১০৭টি প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স নবায়ন করা হয়েছে। তবে এর মধ্যে মাত্র ১৭টির নির্দিষ্ট ফায়ার সেফটি প্ল্যান রয়েছে। ৯২টি প্রতিষ্ঠানের লাইসেন্স প্রক্রিয়াধীন। আর ২৮৮টি প্রতিষ্ঠানের কোনো ফায়ার লাইসেন্স নেই। আরও ২৫টি প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন করেনি।

তিনি বলেছেন, ২০০৩ সালের অগ্নিনিরাপত্তা আইন অনুযায়ী কমপ্লায়েন্স না থাকা প্রতিষ্ঠানগুলোকে নোটিস দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়েছে।

ব্যবসায়ীদের বিনিয়োগ ও জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমে নোটিসের সুযোগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেছেন, নোটিস অমান্য করলে জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

সেমিনারে কক্সবাজারের পর্যটনকেন্দ্র সেন্ট মার্টিনের অগ্নিনিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে বর্তমানে কোনো ফায়ার স্টেশন নেই। ফলে দ্বীপে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে হয়।

ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদের ভাষ্য, সেন্ট মার্টিনে ফায়ার স্টেশন স্থাপনের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সরকারের কাছে জমি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। জমি পাওয়া গেলে সেখানে আধুনিক সরঞ্জামসহ নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে।

কক্সবাজারহোটেলরেস্তোরাঁঝুঁকিপূর্ণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি