Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাতের ফুটন্ত মাড় ঢেলে সৎ মাকে নির্যাতন, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯
শেয়ার করুন:
ভাতের ফুটন্ত মাড় ঢেলে সৎ মাকে নির্যাতন, গ্রেপ্তার ২

গ্রাফিকস: আগামীর সময়

নোয়াখালীর সুবর্ণচরে ভাতের ফুটন্ত মাড় ঢেলে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর দুই সৎ মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন গৃহবধূ কুলছুমার বাবা।

গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন, নাজমা ও আকলিমা। 

আরও পড়ুন

আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি ফিরোজকে

০৯ সেপ্টেম্বর ২০২৬


কুলছুমার স্বজনরা জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তাকে বিয়ে করেন মোহাম্মদপুরের আব্দুল গনি। আগের সংসারে তার এক ছেলে ও দুই মেয়ে আছে। ছেলে মো. সাইফুলের একটি ছাগল গত রবিবার কুলছুমার শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে সাইফুল ও তার দুই বোনের সঙ্গে সৎ মা কুলছুমার তর্ক হয়।

একপর্যায়ে কুলছুমার শরীরে ভাতের ফুটতে থাকা মাড় ঢেলে দেন সাইফুল ও তার বোনেরা। তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

স্থানীয়দের বরাতে চরজব্বর থানার ওসি রফিকুল হাসান জানিয়েছেন, ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেন অভিযুক্তরা। চিকিৎসার জন্য কুলছুমাকে প্রথমে ৫ হাজার টাকা দেওয়া হয়। পরে আরও ২০ হাজার টাকার আশ্বাস দেওয়া হয়। তবে কুলছুমার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঘটনাটি জানাজানি হয়। অভিযোগ পৌঁছায় থানা পর্যন্ত।

ওসি বলেছেন, ‘গতকাল মঙ্গলবার রাতে কুলছুমার দুই সৎ মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। কুলছুমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

নোয়াখালীসুবর্ণচরঝলসে যাওয়াগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা