Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘবিধবারা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫
স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘবিধবারা

মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সেশনে ৪০ বাঘবিধবা। নিজেদের জীবনের অভিজ্ঞতা ও সংকট নিয়ে কথা বলেন তারা

স্বামীকে হারানোর পর সংসারের হাল ধরতে নদীতে জাল টেনে মাছ ধরতেন পারভীন খাতুন। কখনো মাছ মিলত, কখনো ফিরতে হতো খালি হাতে। সেই অনিশ্চিত আয়ের ওপরই চলত সংসার। স্বামী হারিয়ে একই রকম কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন খাদিজা খাতুনও।

তবে সময়ের সঙ্গে তাদের জীবনে এসেছে কিছুটা পরিবর্তন। খাদিজা পেয়েছেন একটি টেইলারিংয়ের (দর্জির) দোকান, আর পারভীন পেয়েছেন চাল ও পোলট্রি ফিডের ব্যবসার সুযোগ। এখন দুজনই চেষ্টা করছেন নিজের পায়ে দাঁড়াতে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকার বাঘবিধবা খাদিজা বিবি ও পারভীন আক্তারের মতো আরও অনেক নারী স্বামী হারানোর পর নানা প্রতিকূলতার মধ্যে জীবন কাটাচ্ছেন। স্বামীর মৃত্যুর শোকের সঙ্গে তাদের লড়তে হয় সংসারের অভাব, সন্তানের ভবিষ্যৎ ও জীবিকার অনিশ্চয়তার সঙ্গে।

আরও পড়ুন

ড্যানিশ বোটে উঠছিলেন যুবক, পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ

০৫ সেপ্টেম্বর ২০২৬


আজ শনিবার এমন ৪০ জন বাঘবিধবাকে নিয়ে আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিশেষ সেশন। সেখানে নিজেদের জীবনের কষ্ট, সংকট ও ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেন তারা।

শনিবার বিকেলে সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নে পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সিএমসি কার্যালয়ে ‘মন সুস্থ থাক, জীবন এগিয়ে যাক ৩.০’ শীর্ষক এ সেশন অনুষ্ঠিত হয়। জেসিআই ঢাকা সাউথের উদ্যোগে এবং ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)-এর আয়োজনে অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে স্বামী হারানোর পরের দিনগুলোর কথা বলতে গিয়ে খাদিজা খাতুন বলেছেন, ‘স্বামীকে হারানোর পর অনেক কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে। আজ আমাদের কথা শোনা হচ্ছে, মানসিকভাবে সাহস দেওয়া হচ্ছে এবং কাজের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আমরা নতুন করে বাঁচার সাহস পাচ্ছি।

খাদিজা জানিয়েছেন, জেসিআইয়ের পক্ষ থেকে তাকে একটি টেইলারিংয়ের দোকান করে দেওয়া হয়েছে। এখন সেখান থেকে আয় করে সংসার চালানোর চেষ্টা করছেন তিনি। তার কাছে দোকানটি শুধু একটি কর্মসংস্থানের সুযোগ নয়, নিজের পায়ে দাঁড়ানোর একটি পথও।

অন্যদিকে পারভীনের জীবনেও এসেছে পরিবর্তন। স্বামীকে হারানোর পর সংসারের খরচ জোগাতে তাকে নদীতে নামতে হয়েছে। জাল টেনে মাছ ধরে যা আয় হতো, তা দিয়েই কোনো রকমে চলত সংসার। নদীর ওপর নির্ভরশীল সেই অনিশ্চিত জীবন থেকে এখন বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি।

পারভীন খাতুন বলেছেন, আগে নদীতে জাল টেনে মাছ ধরে কষ্ট করে সংসার চালাতাম। জেসিআই থেকে চাল ও পোলট্রি ফিড দেওয়ায় আমি এখন স্বাবলম্বী।

আয়োজকদের ভাষ্য, বাঘবিধবাদের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, মানসিক শক্তি ফিরিয়ে আনাও জরুরি। স্বামী হারানোর শোক, জীবিকার অনিশ্চয়তা, সামাজিক চাপ ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই তাদের কথা শোনা, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করা প্রয়োজন।

সেশনে অংশ নেওয়া ৪০ বাঘবিধবা নিজেদের জীবনের নানা সংকট ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। তাদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জেসিআই ঢাকা সাউথের প্রেসিডেন্ট লোকাল নাইম হায়দার বলেছেন, ‘মানসিক সুস্থতা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বাঘবিধবাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি তাদের টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও আমরা কাজ করছি। তারা যাতে স্বাবলম্বী হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ও পাস্ট লোকাল প্রেসিডেন্ট কাজী মোতায়াজ্জেদ বিল্লাহ বলেছেন, ‘বাঘবিধবাদের জীবনে স্বস্তি ও স্বাবলম্বিতা ফিরিয়ে আনতে মানসিক সুস্থতার পাশাপাশি টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। সমন্বিত এই উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরিবারকে আরও নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।

আইসিডির সভাপতি আশিকুজ্জামান বলেন, ‘বাঘবিধবাদের মানসিক সুস্থতার পাশাপাশি টেকসই কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে জেসিআই ঢাকা সাউথের চেয়ারপারসন সাখাওয়াত হোসেন, জেসিআই জিআইবি বিজনেসের তৌসিফ মুস্তাসিন রাফিন, সিনেটর আতিকুর রহমান সম্রাট, নূর ইয়াশ শামস, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংবাদিক পিযুষ বাউয়ালিয়া পিন্টু, আইসিডির সদস্য হাফিজুর রহমান, আশিকুর রহমান, ইমাম হোসেন ও মুনতাকিমুল ইসলাম রুহানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।


বাঘবিধবাশ্যামনগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    advertiseadvertise