Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাবি ইউপি চেয়ারম্যানের

মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেন এসআই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৯:৫৭
মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেন এসআই

এসআই মিজানুর রহমান ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। ছবি: সংগৃহীত

মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা (মাসিক চাঁদা) নেওয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ছাড়াও ঘুষ গ্রহণ, অনিয়ম এবং দায়িত্বে অবহেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগে প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

গত রবিবার উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামে স্থানীয় একটি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ তোলেন বিএনপি নেতা সোহাগ।


আরও পড়ুন

১৭ বছর এমপি-মন্ত্রীরা ছিলেন মাদকের ডিলার: নিপুণ রায়

২০ জুলাই ২০২৬


চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দাবি, চিহ্নিত মাদক কারবারিদের নাম পুলিশকে দেওয়া হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়দের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায় এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নিচ্ছেন।

তার ভাষ্য, এসব কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি পুলিশ সুপার ও ডিআইজিকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে এসআই মো. মিজানুর রহমান বলেছেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, চেয়ারম্যানের বিভিন্ন অন্যায় তদবির রক্ষা না করায় ক্ষুব্ধ হয়ে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন।


আরও পড়ুন

চুরি করে ১০০ রাকাত নফল নামাজ পড়ে মুক্তি, কয়েক ঘণ্টা পর ধরা মাদকসহ

১৯ জুলাই ২০২৬


‘দুটি ইউনিয়নের দায়িত্ব একাই পালন করার পাশাপাশি নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। ঘুষ বা মাসোহারা নেওয়ার প্রশ্নই ওঠে না। যাদের গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি’— যোগ করেন এসআই মিজানুর রহমান।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, বিষয়টি তার জানা নেই। তবে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদক ব্যবসায়ীপুলিশমাসোহারাবিএনপিইউপি চেয়ারম্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়