Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রায়পুরের মা-তিন মেয়ে খুন, পুরনো বিরোধই কি হত্যার নেপথ্যে?

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:২৬
রায়পুরের মা-তিন মেয়ে খুন, পুরনো বিরোধই কি হত্যার নেপথ্যে?

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। হামলার পর ক্ষুব্ধ জনতার পিটুনিতে নিহত হয়েছেন অভিযুক্ত যুবকও।

এখনো হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে তদন্তে উঠে এসেছে পুরোনো বিরোধের সূত্র।

স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে শাহিনুর বেগমকে উত্ত্যক্ত করার ঘটনায় বাসা ছাড়তে বাধ্য হন ওই যুবক। সেই ক্ষোভ থেকেই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন অভিযুক্ত।

গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডের দেনায়েতপুর এলাকার একটি ভাড়া বাসায়।

হামলার পর স্থানীয় জনতার গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদার (৩০) গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২০), মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৬) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর বেগমের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে রায়পুরের ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী মো. কামাল হোসেন মারা যান ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এরপর থেকেই সংসারের দায়িত্ব একাই পালন করছিলেন শাহিনুর।

বড় মেয়ে সায়মা আক্তার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। নাফিজা আক্তার ইকরা রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি থেকে এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন। ছোট মেয়ে শিফা একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। একমাত্র ছেলে জুনায়েদ ইসলাম রায়পুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি কাজ করেন একটি দোকানে।

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

২৬ জুন ২০২৬

প্রতিবেশীরা জানিয়েছেন, অন্তর মজুমদারের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। তিনি ভ্যানে করে ফল বিক্রি করতেন। প্রায় এক বছর আগে একই ভবনের পাঁচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। সেই সময় শাহিনুর বেগমের পরিবারের সঙ্গে তার পরিচয় হয়।

নাম প্রকাশ না করার শর্তে ভবনের দুই নারী ভাড়াটিয়া জানিয়েছেন, পরিচয়ের পর থেকে অন্তর প্রায়ই শাহিনুরকে উত্ত্যক্ত করতেন এবং অশোভন মন্তব্য করতেন। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে। কয়েক মাস আগে এ নিয়ে শাহিনুরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে অন্তরকে বাসা ছেড়ে দিতে বলা হয়। পরে তিনি বাসা ছাড়লেও ওই ঘটনার ক্ষোভ থেকেই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।

আরেক প্রতিবেশীর ভাষ্য, বৃহস্পতিবার সকাল ৯টার পর শাহিনুরের বাসায় যান অন্তর। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহিনুর ও তার তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তিনি। শাহিনুরের চিৎকার শুনে অন্তরকে আটক করে এবং গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে মৃত্যু হয় তার।

ঘটনার পর উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ইটপাটকেলের আঘাতে আহত হন পুলিশের ছয় সদস্য।

পাশের বাসার ভাড়াটিয়া রোকেয়া বেগমের ভাষ্য, সকালে বাসার ভেতর থেকে চিৎকার শুনে জানালা দিয়ে তাকিয়ে তিনি দেখেন, শাহিনুর ও তার মেয়েদের কুপিয়ে পালানোর চেষ্টা করছেন অন্তর। পরে তাকে ধরে ফেলেন স্থানীয়রা।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ জানিয়েছেন, হত্যার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তও মারা যাওয়ায় আরও জটিল হয়েছে তদন্ত। তবে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, অন্তর আগে একই ভবনে ভাড়া থাকতেন এবং শাহিনুরকে উত্ত্যক্ত করতেন।

তিনি আরও জানান, শাহিনুরের অভিযোগের পর বাসা ছাড়তে হয় তাকে। সেই ঘটনার জের ধরে প্রতিশোধ নিতে হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

খুনকুপিয়ে হত্যালক্ষ্মীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি