Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুরে পুনঃখননের ছয় মাসেই পাড় ধসে ভরাট হচ্ছে খাল

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১
জামালপুরে পুনঃখননের ছয় মাসেই পাড় ধসে ভরাট হচ্ছে খাল

আদারভিটা ইউনিয়নের পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত পাঁচ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়। ছবি: আগামীর সময়

জামালপুরের মাদারগঞ্জে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে পুনঃখনন করা হয়েছে পাঁচ কিলোমিটার খাল। কাজ শেষ হওয়ার ছয় মাসের মধ্যেই ধসে পড়েছে বিভিন্ন স্থানে খালের পাড়। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা ও কৃষিজমিও।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করার কারণে ধসে পড়ছে খালের পাড়।

তবে খালের পাড় ধসে গেলেও কাজের গুণগত মান ঠিক আছে। খালে পানির প্রবাহও অব্যাহত বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

এদিকে ধান কাটার মৌসুমে শ্রমিক না পাওয়ার কারণ দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে প্রকল্পের ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা।

উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার আদারভিটা ইউনিয়নের পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত পাঁচ কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে ব্যয় ধরা হয় ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। প্রকল্প অনুযায়ী খালের প্রস্থ ৯ দশমিক ১৬ মিটার ও গভীরতা চার মিটার নির্ধারণ করা হয়। পাশাপাশি দুপাশে পাঁচ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ এবং ২ হাজার ৬০টি গাছ লাগানোর কথা ছিল।

চলতি বছরের ১৬ মার্চ খাল পুনঃখনন, রাস্তা নির্মাণ ও বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল পুনঃখননের পর বিভিন্ন স্থানে দুই পাড় ধসে কৃষিজমি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খালটি শ্রমিক ও বেকু দিয়ে পুনঃখননের কথা থাকলেও শুধু বেকু দিয়ে কাজ শেষ করা হয়েছে।

দুধিয়াগাছা এলাকার বাসিন্দা মোহাম্মদ টুকন মিয়া জানিয়েছেন, খালের দুই পাশে রাস্তা করা হলে পাড় ধসে পড়ত না। পাড় ধসে খাল ভরাট হয়ে যাচ্ছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

একই এলাকার মোজাম্মেল হোসেনের খালের পাড়ঘেঁষা দুই বিঘা জমিতে ধানের আবাদ আছে। তিনি বললেন, শ্রমিক দিয়ে খালের পাড় ভালোভাবে দুরমুজ করা এবং দুপাশে গাছের পাশাপাশি ঘাস লাগানো হলে পাড় ধসে পড়ত না। কিন্তু এসব কাজ করা হয়নি।

আরও পড়ুন

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব : পানিসম্পদমন্ত্রী

১৮ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় কৃষক মো. সিরাজ মিয়া জানালেন, শুধু বেকু দিয়ে খালের তলা থেকে কিছু মাটি তোলা হয়েছে। দুই পাড়ে শ্রমিক দিয়ে কোনো কাজ করা হয়নি। দুই পাশে রাস্তা করা হলে মানুষ চলাচল করতে পারত এবং পাড় ধসের ঝুঁকিও কমত।

প্রকল্পের সভাপতি ও আদারভিটা ইউনিয়ন পরিষদের সদস্য রকিবুল হাসান জানিয়েছেন, খালের দুই পাশে পাঁচ ফুট রাস্তা করা হয়েছিল। ভারী বৃষ্টির কারণে কিছু অংশ ধসে পড়েছে এবং সেখানে লাগানো গাছও পড়ে গেছে। খাল পুনঃখননের ফলে এলাকার মানুষ উপকৃত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, প্রকল্পের বেশিরভাগ কাজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে রতন বললেন, ‘কাজটি করেছে পিআইও অফিস ও ইউনিয়ন পরিষদ। আমি এমপির নির্দেশে তদারকি করেছি। এখানে আমার কাজ করার কোনো সুযোগ নেই। আমার নাম বলে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

ইউএনও সুমন চৌধুরী জানিয়েছেন, খালটি আগে থেকেই ছিল। পুনঃখনন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী খালের পানিপ্রবাহ অব্যাহত রাখাই ছিল প্রকল্পের উদ্দেশ্য।

তিনি আরও জানান, উপজেলার বেশ কয়েকটি এলাকা বালুময় হওয়ায় বৃষ্টির পানিতে বালুমাটি সরে গেছে। এতে কিছু স্থানে খালের পাড় ধসে পড়েছে এবং পাড়ে লাগানো গাছও পড়ে গেছে। তবে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

খালের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের জন্য এডিবি ও এলজিইডির প্রকল্পে তালিকাভুক্ত করা হয়েছে। দ্রুত এসব কাজ করা হবে বলেও জানালেন তিনি।

খাল পুনঃখননজামালপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর