Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাঙামাটিতে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২০:৩০
শেয়ার করুন:
রাঙামাটিতে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

সংগৃহীত ছবি

সারা দেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে শহরের জিমনেশিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বনরূপা এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন লীলা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা, কবিতা চাকমা, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমা।

বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ঢাকায় রামিসার মর্মান্তিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। এরপর চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটির বিলাইছড়িতে শিশু নির্যাতনের একাধিক ঘটনা ঘটেছে। তাদের মতে, এসব ঘটনার বেশিরভাগই শিশুদের সঙ্গে সংঘটিত হওয়ায় শিশুরা এখন সবচেয়ে বেশি অনিরাপদ।

তারা আরও বলেন, বারবার রাস্তায় নেমে দাবি জানাতে হচ্ছে, যা বিচারহীনতার সংস্কৃতির প্রতিফলন। দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় এ ধরনের ঘটনা থামছে না।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমতল ও পাহাড় সব অঞ্চলে নারী ও শিশুর ওপর নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে।

রাঙামাটিনারী-শিশু নির্যাতনবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য