Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমে উঠেছে বৈদ্যেরবাজার প্রতিমার হাট

স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫০
জমে উঠেছে বৈদ্যেরবাজার প্রতিমার হাট

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটের বৈদ্যেরবাজার এখন যেন প্রতিমার হাট। গ্রামের সরু পথ ধরে একের পর এক ক্রেতা আসছেন। কোথাও কারিগর শেষ মুহূর্তের মাটির প্রলেপ দিচ্ছেন, কোথাও প্রতিমার গায়ে রঙের আঁচড় পড়ছে। কোনো কোনো কারখানায় আবার তৈরি প্রতিমা কিনতে দরদাম করছেন ক্রেতারা। ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে প্রতিমা পাওয়ায় রংপুর অঞ্চলের ছোট ও গ্রামীণ পূজামণ্ডপগুলোর অনেকেই ভিড় করছেন এ বাজারে।

রাজারহাট-সেলিমনগর সড়কের পাশে ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার এলাকায় অন্তত ১৫টি কারখানায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। খড়, মাটি, কাঠ, বাঁশ ও সুতলি দিয়ে তৈরি প্রতিমাগুলোর কাঠামো দাঁড়িয়ে গেছে। কোথাও মাটির শেষ প্রলেপ দেওয়া হচ্ছে, কোথাও শুকানো প্রতিমায় রঙের কাজ চলছে। কারিগরদের হাতের সঙ্গে তাল মিলিয়ে চলছে ক্রেতাদের আনাগোনাও।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এই এলাকায় প্রতিমা তৈরির ঐতিহ্য তৈরি করেন বৈদ্যনাথ মালাকার। প্রায় ৩৫ বছর ধরে তিনি বাড়িতে প্রতিমা তৈরি করে বিক্রি করতেন। ২০২০ সালে তার মৃত্যুর পর তার দুই ছেলে, স্বজন ও স্থানীয় আরও কয়েকজন সেই কাজ ধরে রেখেছেন। বাজারের চাহিদা বাড়ায় বাইরের কারিগররাও এখানে এসে প্রতিমা তৈরি করে বিক্রি করছেন।

বৈদ্যনাথ মালাকারের ছেলে মিঠু মালাকার এ বছর সাতটি প্রতিমা তৈরি করেছেন। তার তৈরি প্রতিমার কোনোটিতে রয়েছে অসুর, কোনোটিতে বাঘ, মহিষ বা সাপ। মাটির কাজ শেষ করে এখন রঙের অপেক্ষায় আছে প্রতিমাগুলো। মিঠু মালাকার বলেছেন, প্রতিটি প্রতিমা তৈরিতে প্রায় ১৫ হাজার টাকা খরচ হচ্ছে। ২০ থেকে ২৫ হাজার টাকায় এগুলো বিক্রি করার আশা করছেন তিনি।

আরেক কারিগর তপন মালাকারও সাতটি প্রতিমা তৈরি করেছেন। রঙের কাজ শুরুর আগেই তিনটি প্রতিমা ২৫ থেকে ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। তিনি বলেছেন, মণ্ডপে বসানোর পর রঙের কাজ করালে ক্রেতার আরও প্রায় ৫ হাজার টাকা খরচ হবে।

কারিগর রিপন রায় বললেন, একটি প্রতিমা তৈরিতে ছয়জন শ্রমিকের প্রায় ১০ দিন সময় লাগে। দুর্গাসহ বিভিন্ন প্রতিমা তারা তৈরি করেন। সারা বছরই কমবেশি কাজ থাকায় এ পেশা তাদের আয়ের একটি উৎস হয়ে উঠেছে।

উলিপুরের বকুলতলা পূজামণ্ডপের জন্য ২৮ হাজার টাকায় প্রতিমা কিনেছেন উত্তম সরকার। তিনি বললেন, গ্রামের পূজামণ্ডপগুলোর আর্থিক সামর্থ্য সীমিত। অর্ডার দিয়ে প্রতিমা তৈরি করাতে বেশি খরচ হয়। তাই কম দামে এখান থেকে প্রতিমা কিনেছেন তারা।

রংপুর নগরের আটিয়াটারী কালীমন্দিরের জন্য ২৫ হাজার টাকায় প্রতিমা কিনেছেন সঞ্জিত কুমার। তার মতে, ছোট পূজামণ্ডপগুলোর জন্য বৈদ্যেরবাজারের এই হাট কম খরচে প্রতিমা কেনার সুযোগ তৈরি করেছে।

কারিগরদের হিসাবে, এ বছর বৈদ্যেরবাজার থেকে অন্তত ১৫০টি প্রতিমা বিক্রি হতে পারে।

রংপুরপ্রতিমাহাটদুর্গাপূজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক