নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
নাটোর প্রতিনিধি

হাসপাতালে নিহত আনারুল ইসলামের স্বজনরা
নাটোর সদর উপজেলার চাঁনপুর বাজারে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিও চিকিৎসক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত কাজ চলছে।





