Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আশুলিয়া

তালাবদ্ধ কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার, অজ্ঞাতদের আসামি করে মামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২
তালাবদ্ধ কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার, অজ্ঞাতদের আসামি করে মামলা

আশুলিয়া থানা

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে মৃত ভ্রূণসহ এক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ রবিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন। এর আগে শনিবার রাতে নিহত নাজমা আক্তারের বোন শাপলা আক্তার আশুলিয়া থানায় মামলাটি করেন।

নিহত দুজন হলেন দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়া এলাকার নাজমা আক্তার (৩৩) ও তার স্বামী নিশা পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪২)। গত শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একই কক্ষে একটি মৃত ভ্রূণও পাওয়া যায়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৯ আগস্ট আলমগীর ও নাজমা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষটি ভাড়া নেন। গত তিন দিন ধরে কক্ষটি তালাবদ্ধ ছিল। শুক্রবার আশপাশের ভাড়াটেরা কক্ষটি থেকে দুর্গন্ধ পান। বিষয়টি বাড়ির মালিককে জানালে প্রথমে তিনি কোনো প্রাণী মারা যাওয়ার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে ধারণা করেন। পরে গন্ধ তীব্র হলে মালিক ও কয়েকজন ভাড়াটে কক্ষটির তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর দম্পতির মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ

০৫ সেপ্টেম্বর ২০২৬

মামলার বাদী শাপলা আক্তার জানান, ২০১৬ সালে নাজমার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে ২০২২ সালে আলমগীরের সঙ্গে তার বিয়ে হয়। প্রায় এক মাস আগে তারা মধ্য জামগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। শাপলা ও নাজমা একই পোশাক কারখানায় চাকরি করতেন।

শাপলা জানান, বৃহস্পতিবার বিকালে অফিস শেষে তিনি নিজের বাসায় চলে যান। ওই দিন রাত ১০টার দিকে সর্বশেষ বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর আর যোগাযোগ হয়নি। পরে শনিবার সকালে বোনের মৃত্যুর খবর পান।

এদিকে গতকাল দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারে খবর পাওয়া গেলেও পরে পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় নাজমার পাশে একটি মৃত ভ্রূণ পাওয়া যায়। নাজমা অন্তঃসত্ত্বা ছিলেন। হত্যাকাণ্ডের আগে বা পরে গর্ভপাত হয়ে থাকতে পারে।

আজগর হোসেন জানিয়েছেন, নিহতের বোনের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

মামলামরদেহ উদ্ধারআশুলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪

    advertiseadvertise