Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

১২০ টাকা চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্যাতন, কিশোরীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৪৫
১২০ টাকা চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্যাতন, কিশোরীর আত্মহত্যা

গ্রাফিকস: আগামীর সময়

পাবনার চাটমোহরে ১২০ টাকা চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে নির্যাতনের অপমান সইতে না পেরে শ্রাবন্তী খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে ঘটেছে এ ঘটনা। অভিযোগ পেয়ে সেদিনই মূল অভিযুক্ত হান্নান মোল্লাকে (৪৫) আটক করেছে পুলিশ।

নিহত শ্রাবন্তী ওই গ্রামের দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। প্রায় এক বছর ধরে সে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হান্নান মোল্লার ঘরের আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় শ্রাবন্তীকে সন্দেহ করেন হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন। একপর্যায়ে তার দুই হাত খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করেন অভিযুক্ত ব্যক্তিরা। নির্যাতনের মাধ্যমে তার থেকে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন উপস্থিত কয়েকজন প্রতিবেশী। স্থানীয়দের ভাষ্য, সবার সামনে এমন অপমান ও নির্যাতনের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে শ্রাবন্তী। পরে বাড়ি ফিরে পরিবারের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে।

পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। চাটমোহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। আটক করা হয় হান্নান মোল্লাকে। তবে আরেক অভিযুক্ত রুবিয়া খাতুনকে আটক না করায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, নির্যাতনের ঘটনায় সমানভাবে জড়িত ছিলেন তিনি।

শ্রাবন্তীর মামা সিফাত হোসেন মন্তব্য করেন, ‘আমার ভাগনি যদি চুরি করেও থাকে, তাহলে তার মা-বাবাকে জানানো যেত। কিন্তু তা না করে সবার সামনে খুঁটিতে বেঁধে পিটিয়েছে। এই অপমান সইতে না পেরেই মেয়েটা নিজের জীবন দিল। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে নির্যাতনের। আটক করা হয়েছে মূল অভিযুক্তকে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে জড়িত অন্যদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা।

মরদেহনির্যাতনআত্মহত্যাপাবনাকিশোরী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise