Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শাবিপ্রবি শিক্ষার্থীকে মারধর: ৪ সেমিস্টারে বহিষ্কার ২ ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৫:২৩
শাবিপ্রবি শিক্ষার্থীকে মারধর: ৪ সেমিস্টারে বহিষ্কার ২ ছাত্রদল নেতা

শাবিপ্রবি শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান (বায়ে) ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রকে মারধরের ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ে শাস্তির মুখে পড়েছেন দুই ছাত্রদল নেতা। ঘটনার তদন্ত শেষে তাদের চার সেমিস্টারের জন্য বহিষ্কার এবং দুই বছরের জন্য ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে শাবিপ্রবি প্রশাসন।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম।

মারধরের ঘটনায় এর আগে দুজন বহিষ্কার হয়েছেন সংগঠন থেকে। তারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ছাত্র হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ছাত্র তারেক রহমান। তারা শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

অধ্যাপক জহির বিন আলম জানান, তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট তাদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। দুই বছর পর তারা শিক্ষার্থী হিসেবে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারলেও বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে থাকার সুযোগ পাবেন না।

তিনি আরও বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

আরও পড়ুন

‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন এসপি

১৭ জুলাই ২০২৬


মারধরের ঘটনাটি গত শনিবার রাত পৌনে ১১টার দিকে ঘটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। অভিযোগকারী খাইরুল খন্দকার সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র।

তার ভাষ্য, শুক্রবার হলের ক্যান্টিনে পচা মাছ পরিবেশনের অভিযোগ জানিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রভোস্টকে উল্লেখ করে একটি পোস্ট দেন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তারেক তাকে ডেকে জানান, ওই পোস্টে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অসন্তুষ্ট হয়েছেন। প্রভোস্টের কাছে তাকে দুঃখ প্রকাশ করতে হবে।

ওই রাতে আবারও নিম্নমানের খাবার পরিবেশন করা হলে খাইরুল নতুন করে অভিযোগ করেন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গেলে হাসিবুর ও তারেক এ বিষয়ে তার সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে হাসিবুর তার বুকে লাথি মারেন এবং তারেক মাথার পেছন ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। আশপাশের শিক্ষার্থীরা গিয়ে তাকে হাসপাতালে নেয়। 

আরও পড়ুন

বিএম কলেজ ছাত্রদল নেতা‌দের বিরুদ্ধে ঝাড়ু মি‌ছিল

০২ জুলাই ২০২৬

ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে শনিবার গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম তাদের সঙ্গে কথা বলেন।

ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই অভিযুক্ত দুই শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া হয়েছে এসব শাস্তিমূলক ব্যবস্থা।

সিলেটশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শাবিপ্রবিছাত্রদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise