Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন এসপি

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২০:২২
‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন এসপি

এসপি আনিসুজ্জামান—ছবি: সংগৃহীত

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেছেন, ‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’—এ বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। পুরো বক্তব্য প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ থাকত না বলেও দাবি করেন তিনি।

আজ শুক্রবার দৈনিক আগামীর সময়কে দেওয়া প্রতিক্রিয়ায় এসপি আনিসুজ্জামান এসব কথা বলেছেন।

তিনি বললেন, ‘বিগত ১৭-১৮ মাসে যেসব মামলা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। অযথা কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

‘কিছু মিডিয়ায় আমার বক্তব্যের পুরো অংশ বাদ দিয়ে খণ্ডিত বক্তব্য প্রচার করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ জনগণের সেবক। তাই জনগণের কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে।’—যোগ করলেন এসপি।

আরও পড়ুন

‘আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’— এক নেতাকে এসপি

১৭ জুলাই ২০২৬

গতকাল বৃহস্পতিবার জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনার সূত্রপাত হয়। সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, এসপি কুমিল্লায় যোগ দেওয়ার পরও ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে না। তথ্য দেওয়ার পরও অনেক ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।

এর জবাবে এসপি আনিসুজ্জামান বলেছিলেন, ‘এটা রাজনীতির মঞ্চ নয়। একটি বাহিনী সম্পর্কে এভাবে কথা বলতে পারেন না। আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি। আপনি যখন কোনো সভায় কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।’

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর পুলিশ বাহিনীকে পুনর্গঠনের কাজ চলছে। এখনো বাহিনীতে নানা চ্যালেঞ্জ রয়েছে। সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বললেন, ‘চলমান মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে।

জুলাই শহীদ দিবসের ওই আলোচনা সভায় জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপিছাত্রদলবক্তব্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise