সড়কের দুই পাশে সারি সারি গাছের গুঁড়ি আর পুড়ে যাওয়া স্থাপনার ধ্বংসস্তূপ। কোথাও পড়ে আছে কঙ্কালসার বাড়ি, গাড়ি, কোথাও রয়েছে ক্ষতচিহ্ন। কোনো কোনো এলাকা থেকে এখনো সরেনি পুড়ে যাওয়া স্থাপনা ও যানবাহনের ছাই বা কয়লা। টানা কয়েক দিনের সহিংসতা ও অবরোধের পর শুক্রবার গোপালগঞ্জে দেখা যায় এমন চিত্র। তবে পুরো পরিবেশ শান্ত। শুরু হয়েছে যান চলাচল। জনজীবনে ফিরছে স্বাভাবিকতা। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল হয়নি, কোনো থানা বা কারও বাড়িতেও আক্রমণ করেনি দুর্বৃত্তরা। তবে অন্য জেলায় রয়ে গেছে জের। গতকালও জ্বলেছ...