ঝিনাইদহের এসপি মাহফুজকে সদর দপ্তরে সংযুক্তির নির্দেশ
আগামীর সময় প্রতিবেদক

মো. মাহফুজ আফজাল। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে দায়িত্বভার হস্তান্তর করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
আদেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেছেন।
আদেশ অনুযায়ী, ঝিনাইদহ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে মো. মাহফুজ আফজালকে ৫ জুন পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে।
তবে আদেশে তার এই বদলি বা সংযুক্তির বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি।




