Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ফার্মেসিতে ঢুকে মোবাইল চুরি, ‘শাস্তি’ ২০০ রাকাত নফল নামাজ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৩:১৪
ফার্মেসিতে ঢুকে মোবাইল চুরি, ‘শাস্তি’ ২০০ রাকাত নফল নামাজ

মোবাইল চোরকে ২০০ রাকাত নামাজ পড়ালেন স্থানীয়রা। ছবি: আগামীর সময়

হবিগঞ্জের মাধবপুরে চোখের সমস্যা ও ড্রপ নেওয়ার কথা বলে ফার্মেসিতে ঢুকে মালিককে ধাক্কা দিয়ে মোবাইল ফোন নিয়ে পালানোর সময় এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তার পকেট থেকে আরও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মালেক সুপার মার্কেটের একটি ফার্মেসিতে।

আটক যুবকের নাম শরিফ উদ্দিন (২০)। মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা।

ফার্মেসির মালিক সাহিরুল ইসলাম বললেন, ‘শরিফ চোখের সমস্যা ও ড্রপের কথা বলে ফার্মেসিতে ঢোকেন। কিছুক্ষণ পর হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে একটি মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন।’

স্থানীয়রা জানান, শরিফকে আটকের পর তার পকেট থেকে আরও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে স্থানীয় মাতব্বরদের সিদ্ধান্তে তাকে শাস্তি হিসেবে ২০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়। তবে শরিফ চার রাকাত নামাজ আদায় করে এলাকাবাসীর কাছে ক্ষমা চান। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।


আরও পড়ুন

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

১৯ আগস্ট ২০২৬

শরিফ উদ্দিনের ভাষ্য, ‘কোথাও মোবাইল দেখলে আমার মাথা ঠিক থাকে না। মোবাইল না নেওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকি।’

ঘটনাটি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। চুরির অভিযোগে আটক ব্যক্তিকে স্থানীয়ভাবে নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় আইনি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, শরিফকে যেখানেই পাওয়া যায়, আটক করতে ছাতিয়াইন পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।

হবিগঞ্জচোরনামাজ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise