Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিক্ষক নেই, শ্রেণিকক্ষও অনিরাপদ

বদরুল আলম, হবিগঞ্জ
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১
শিক্ষক নেই, শ্রেণিকক্ষও অনিরাপদ

গ্রাফিকস: আগামীর সময়

হবিগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের সঙ্গে যোগ হয়েছে ঝুঁকিপূর্ণ অবকাঠামো। জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৫২টি বিদ্যালয়ের মধ্যে ২২৮টিতে নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকেরও ৩২১টি পদ শূন্য। এর মধ্যে ২০টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে কোথাও শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান, আবার কোথাও ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে গিয়ে নিরাপত্তাঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ২২৮টি এবং সহকারী শিক্ষকের ৩২১টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই চলছে প্রায় অর্ধেক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের একদিকে দাপ্তরিক কাজ সামলাতে হচ্ছে, অন্যদিকে নিয়মিত শ্রেণি কার্যক্রমও চালিয়ে যেতে হচ্ছে। এতে প্রশাসনিক দায়িত্বের অতিরিক্ত চাপের কারণে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সদর উপজেলায় ১১৫টি বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে প্রধান শিক্ষক নেই। নবীগঞ্জে ১৮২টির মধ্যে ৩৮টি, লাখাইয়ে ৭২টির মধ্যে ১৪টি, বানিয়াচংয়ে ১৬৭টির মধ্যে ৩৬টি, আজমিরীগঞ্জে ৬৫টির মধ্যে ১৪টি, মাধবপুরে ১৪৯টির মধ্যে ২৬টি, চুনারুঘাটে ১৭০টির মধ্যে ৩০টি, বাহুবলে ১০৩টির মধ্যে ২৭টি এবং শায়েস্তাগঞ্জে ২৯টির মধ্যে ১০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।


আরও পড়ুন

মোবাইলে বারবার ফোন, সিভিল সার্জনকে ‘গেট আউট’ বললেন আইনমন্ত্রী

১৬ সেপ্টেম্বর ২০২৬


সহকারী শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৫ হাজার ৪৩০টি। এর মধ্যে ৩২১টি পদ শূন্য। নবীগঞ্জে সবচেয়ে বেশি ১৮২টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া সদরে ৪৭টি, লাখাইয়ে ২০টি, বানিয়াচংয়ে ৩০টি, আজমিরীগঞ্জে ২০টি, মাধবপুরে ৪৪টি, চুনারুঘাটে ৫৫টি, বাহুবলে ৪২টি এবং শায়েস্তাগঞ্জে ১০টি পদ শূন্য রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, মামলার কারণে ১০টি পদে নিয়োগ বা পদোন্নতি আটকে আছে। দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় জটিলতা থাকায় শূন্যপদের সংখ্যা কমছে না।

অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘জরুরি শিক্ষা’ খাতের চাহিদাপত্র অনুযায়ী, জেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী। কোনো কোনো বিদ্যালয়ের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও দেয়ালে দেখা দিয়েছে বড় ফাটল। এসব ভবনে শ্রেণি কার্যক্রম চালানোয় শিক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

চলতি দায়িত্বে থাকা কয়েকজন শিক্ষকের ভাষ্য, প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজের চাপ বেড়েছে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ বা পদোন্নতি না হলে শিক্ষার মান ধরে রাখা কঠিন হবে। এতে শিক্ষার্থীদের শেখার ঘাটতি আরও বাড়তে পারে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের মতে, একটি বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিপুলসংখ্যক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকা এবং সহকারী শিক্ষকের ঘাটতির কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।

তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম জানান, মামলা জটিলতা ও দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় শূন্যতা সৃষ্টি হয়েছে। আপাতত চলতি দায়িত্ব দিয়ে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার আশা, দ্রুতই শূন্যপদ পূরণ হবে।

হবিগঞ্জপ্রাথমিক বিদ্যালয়শিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা