Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ২৪ জেলে

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৭:৪৯
আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ২৪ জেলে

ছবি: আগামীর সময়

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশের দায়ে আরাকান আর্মির হাতে আটক আরও ২৪ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ছয়জন রোহিঙ্গা সদস্য।

আজ বুধবার দুপুরে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় গিয়ে আরাকান আর্মির কাছ থেকে তাদের ফেরত আনে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি বলেছেন, ২০২৫ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি জেলে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের বিভিন্ন কারাগারে তাদের আটক রাখা হয়।

আরও পড়ুন

স্লিপ অ্যাপনিয়াঃ চিকিৎসা না করালে হতে পারে প্রাণঘাতী

১৯ আগস্ট ২০২৬

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মির হাতে মোট ৪৩৪ জন জেলে আটক হন। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা রয়েছেন। সবশেষ বুধবার ফেরত আসা ২৪ জনসহ এখনো আরাকান আর্মির হাতে ৮৬ জন জেলে আটক রয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার ভাষ্য, ফেরত আনা ২৪ জনের পরিচয় যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরাকান আর্মিজেলেবিজিবি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise