Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২ মাসের ছেলেকে আছড়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৩:০৮
শেয়ার করুন:
২ মাসের ছেলেকে আছড়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ফাইল ছবি

ফেনীর ফুলগাজীতে দুই মাসের শিশু জুনায়েদকে আছড়ে হত্যার অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফুলগাজী থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সুলতান। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাত্রা ডাকঘর এলাকায়।

এ ঘটনায় সুলতানের বিরুদ্ধে ফুলগাজী থানায় মামলা করেছেন জুনায়েদের মা রুনা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ওসি মো. নুরুল ইসলাম।

আরও পড়ুন

কান্না করছিল দুই মাসের সন্তান, বিরক্ত হয়ে আছড়ে মারল বাবা!

১২ জুন ২০২৬

মামলার নথি থেকে জানা যায়, দুই বছর আগে সুলতানের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার নৌকা বাহাড়তলা গ্রামের আবুল কাশেমের মেয়ে রুনা আক্তারের। বিয়ের পর থেকে তারা ফুলগাজীর ভূমি অফিসসংলগ্ন মেম্বার কলোনিতে ভাড়া থাকতেন। দুই মাস আগে জন্ম হয় জুনায়েদের।গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে জুনায়েদকে তার বাবার কাছে রেখে দোকানে যান রুনা। ঘরে ফিরে রুনা দেখেন শিশুটি মেঝেতে পড়ে ছটফট করছে, শ্বাসকষ্ট হচ্ছে তার।  রুনা অভিযোগ করেন, কান্নাকাটি করায় একপর্যায়ে জুনায়েদকে আছাড় দেন সুলতান। আহত জুনায়েদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন সুলতান। রুনাকে এ সময় দা দিয়ে আঘাতের চেষ্টা করেন তিনি। পরে সুলতানকে ধাক্কা দিয়ে সরিয়ে জুনায়েদকে হাসপাতালে নিয়ে যান রুনা। আহত সন্তানের সঙ্গে হাসপাতালে যাননি সুলতান। জুনায়েদকে প্রথমে মুন্সীর হাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সুলতান সাংবাদিকদের জানালেন, হাতে নিয়ে দোল খাওয়ানোর সময় অসাবধানতায় জুনায়েদ পড়ে যায়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহরিয়ারের ভাষ্য, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়ে জুনায়েদের। শিশুটির মাথার ডানপাশে জখম রয়েছে। ময়নাতদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ওসি নুরুল বলেছেন, এ ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তারফেনীফুলগাজীআছড়ে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস