অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন একমাত্র ছেলে আবুল হাসান ফরহাদ (২৫)। স্বপ্ন ছিল— প্রবাসের আয় দিয়ে মা-বাবার মুখে হাসি ফোটাবেন, পরিবারের দুঃখ ঘোচাবেন। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ছয় মাস ধরে সৌদি আরবের দাম্মাম এলাকার একটি কারাগারে বন্দি রয়েছেন ফরহাদ। কী কারণে তাকে কারাবন্দি করা হয়েছে, তা জানে না তার পরিবার। ছেলের বন্দিত্বের খবরে থামছে না মায়ের কান্না। তার মুক্তির অপেক্ষায় দিন গুনছেন পরিবারের সদস্যরা।
ফরহাদ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ...